ইসলামের ইতিহাস ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর এই পোস্টটি এইচএসসি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এখানে ১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও তাদের সংক্ষিপ্ত ও নির্ভুল উত্তর সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে ইসলামের ইতিহাস ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অত্যন্ত সহায়ক। যারা অল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে চাও তাদের জন্য এই পোস্টটি একটি সম্পূর্ণ গাইড হিসেবে কাজ করবে।
প্রশ্ন-১। কোন দেশকে ‘হিমালয়ের দান’ বলা যায়?
উত্তর : ভারতবর্ষকে ‘হিমালয়ের দান’ বলা যায় ৷
প্রশ্ন-২। ভারতের আঞ্চলিক ভাষা কয়টি?
উত্তর : ভারতের আঞ্চলিক ভাষা ৫৪৪টি।
প্রশ্ন-৩। ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয় কোন যুগে?
উত্তর : ভারতবর্ষে ইংরেজি শাসন প্রতিষ্ঠা পায় আধুনিক যুগে ৷
প্রশ্ন-৪। ললিতাদিত্য কে ছিলেন?
উত্তর : ললিতাদিত্য ছিলেন কর্কট রাজবংশের রাজা ।
প্রশ্ন–৫। সিন্ধুর রাজা কে ছিলেন?
উত্তর : সিন্ধুর রাজা ছিলেন দাহির ।
প্রশ্ন-৬। ‘বলিস্ত’ কী
উত্তর : ‘বলিস্ত’ হলো এক প্রকার প্রস্তর নিক্ষেপক কামান ৷
প্রশ্ন-৭। হিন্দু সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত?
উত্তর : হিন্দু সমাজ চারটি শ্রেণিতে বিভক্ত ।
প্রশ্ন-৮। “মুহাম্মদ বিন কাসিম সর্বযুগের একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন।” কথাটি কে বলেছেন?
উত্তর : আল মারজুবানি মুহাম্মদ।
প্রশ্ন-৯। আনন্দপাল কে ছিলেন?
উত্তর : আনন্দপাল ছিলেন জয়পালের পুত্র।
প্রশ্ন-১০। হিন্দুশাহী বংশের রাজা কে ছিলেন?
উত্তর : জয়পাল হিন্দুশাহী বংশের রাজা।
প্রশ্ন-১১। খোকর জাতি কোথায় বাস করে?
উত্তর : খোকর জাতি কাশ্মীরের পাদদেশে বাস করে।
প্রশ্ন-১২। মাহমুদের শেষ অভিযান কাদের বিরুদ্ধে ছিল?
উত্তর : মাহমুদের শেষ অভিযান ছিল জাঠদের বিরুদ্ধে।
প্রশ্ন-১৩। ইতিহাসে কাকে ‘জাহান সুজ’ বলা হয়?
উত্তর : ইতিহাসে আলাউদ্দিন হুসেনকে ‘জাহান সুজ’ বলা হয়।
প্রশ্ন-১৪ । ‘স্বৰ্গীয় বধূ’ কী?
উত্তর : ‘স্বর্গীয় বধূ’ হলো গজনির একটি বৃহৎ মসজিদের নাম।
প্রশ্ন-১৫। গজনির শেষ সুলতান কে ছিলেন?
উত্তর : গজনির শেষ সুলতান ছিলেন খসরু মালিক।
প্রশ্ন-১৬। মহাকবি ফেরদৌসির আসল নাম কী?
উত্তর : মহাকবি ফেরদৌসির আসল নাম আবুল কাশেম মনসুর।
প্রশ্ন-১৭। কত খ্রিষ্টাব্দে ঘুরি পেশোয়ার অধিকার করেন?
উত্তর : ১১৭৯ খ্রিষ্টাব্দে ঘুরি পেশোয়ার অধিকার করেন।
প্রশ্ন-১৮। কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি কে ছিলেন?
উত্তর : কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি ছিলেন বখতিয়ার খলজি।
প্রশ্ন-১৯। মুহাম্মদ ঘুরির বড় ভাইয়ের নাম কী?
উত্তর : মুহাম্মদ ঘুরির বড় ভাইয়ের নাম গিয়াসউদ্দিন।
প্রশ্ন-২০। মুহাম্মদ ঘুরি কত খ্রিষ্টাব্দে নিহত হন?
উত্তর : মুহাম্মদ ঘুরি ১২০৬ খ্রিষ্টাব্দে নিহত হন।
প্রশ্ন-২১। মুহাম্মদ ঘুরির ভ্রাতুষ্পুত্রের নাম কী ছিল?
উত্তর : মুহাম্মদ ঘুরির ভ্রাতুষ্পুত্রের নাম ছিল মাহমুদ।
প্রশ্ন-২২। খাওয়ারিজম দেশটি বর্তমানে কী নামে পরিচিত?
উত্তর : খাওয়ারিজম দেশটি বর্তমানে খিভা নামে পরিচিত।
প্রশ্ন-২৩। ফেরদৌসি কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ফেরদৌসি ৯৫০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২৪ । মাহমুদ ভারতবর্ষে কতবার ভারত অভিযান চালান?
উত্তর : মাহমুদ ১৭ বার ভারতবর্ষে অভিযান চালান ।
প্রশ্ন-২৫ । মুহাম্মদ বিন কাসিম কত খ্রিষ্টাব্দে সিন্ধু বিজয় করেন?
উত্তর : মুহাম্মদ বিন কাসিম ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধু বিজয় করেন।
প্রশ্ন-২৬। চৌহান বংশের শক্তিশালী রাজা কে ছিলেন?
উত্তর : পৃথ্বীরাজ চৌহান ।
প্রশ্ন-২৭। কী ভারতবর্ষকে সুরক্ষা দান করেছে?
উত্তর : ভারতবর্ষের উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বে অবস্থিত হিমালয়পর্বত ভারতবর্ষকে সুরক্ষা দান করেছে।
প্রশ্ন-২৮। ভারতবর্ষের সমুদ্র সমতটসংবলিত এলাকা কত মাইল?
উত্তর : ভারতবর্ষের সমুদ্র সমতটসংবলিত এলাকা ৩,৪০০ মাইল।
প্রশ্ন-২৯। ভারতবর্ষকে ‘বিভিন্ন জাতির জাদুঘর’ বলেছেন কে?
উত্তর : ঐতিহাসিক স্মিথ ভারতবর্ষকে ‘বিভিন্ন জাতির জাদুঘর’ বলেছেন।
প্রশ্ন-৩০ । ভারতবর্ষে প্রচলিত ভাষা কতটি?
উত্তর : ভারতবর্ষে কমপক্ষে ১৭৯টি ভাষা রয়েছে।
প্রশ্ন-৩১ । ভারতীয় উপমহাদেশে বর্তমানে স্বাধীন রাষ্ট্র কয়টি?
উত্তর : ভারত, বাংলাদেশ, পাকিস্তান।
প্রশ্ন-৩২। কে সর্বপ্রথম ভারতের মাটিতে মুসলমানদের জয়যাত্রার সূচনা করেন?
উত্তর : মুহাম্মদ বিন কাসিম ।
প্রশ্ন-৩৩। কে সর্বপ্রথম ভারতবর্ষে মুসলিম রাজত্বের ভিত্তি প্রতিষ্ঠা করেন?
উত্তর : মুহাম্মদ ঘুরি ।
প্রশ্ন-৩৪ । কেন ভারতবর্ষে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল?
উত্তর : কেন্দ্রীয় শক্তির অভাবে।
প্রশ্ন-৩৫ । আফগানিস্তানকে ভারতীয় সাম্রাজ্যভুক্ত করেন কে?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য আফগানিস্তানকে ভারতীয় সাম্রাজ্যভুক্ত করেন ।
প্রশ্ন-৩৬। ললিতাদিত্য কার সমসাময়িক ছিলেন?
উত্তর : সিন্ধুরাজ দাহিরের।
প্রশ্ন-৩৭ । হিউয়েন সাং কোন দেশীয় পরিব্রাজক ছিলেন?
উত্তর : চৈনিক পরিব্রাজক।
প্রশ্ন-৩৮। কনৌজের শক্তিশালী রাজা কে ছিলেন?
উত্তর : কনৌজের শক্তিশালী রাজা ছিলেন হর্ষবর্ধন।
প্রশ্ন-৩৯ । মালবের রাজধানী কোনটি ছিল?
উত্তর : মালবের রাজধানী ছিল উজ্জয়িনী ।
প্রশ্ন-৪০। দাহিরের রাজধানীর নাম কী ছিল?
উত্তর : দাহিরের রাজধানীর নাম ছিল দেবল।
প্রশ্ন-৪১। কত খ্রিষ্টাব্দে মুসলিম শাসনের গোড়া পত্তন হয়?
উত্তর : ১১৯২ খ্রিষ্টাব্দে মুসলিম শাসনের গোড়া পত্তন হয় ।
প্রশ্ন-৪২। শশাঙ্কের মৃত্যুর পর বাংলা ও বিহারে কে শাসন প্রতিষ্ঠা করেন?
উত্তর : শশাঙ্কের মৃত্যুর পর বাংলা ও বিহারে গোপাল শাসন প্রতিষ্ঠা করে।
প্রশ্ন-৪৩। কখন সমুদ্রপথে ভারতে অভিযান প্রেরিত হয়েছিল?
উত্তর : হজরত ওমর (রা.) এবং খলিফা ওসমান (রা.) এর সময়।
প্রশ্ন-৪৪। আরববাসীকে ভারত জয়ে প্রলুব্ধ করে কী?
উত্তর : ভারতের অফুরন্ত ধনসম্পদ লাভের আকাঙ্ক্ষা।
প্রশ্ন-৪৫। সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ কী ছিল?
উত্তর : সিন্ধু উপকূলে জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠন।
প্রশ্ন-৪৬। হাজ্জাজ কার নিকট ক্ষতিপূরণ দাবি করে?
উত্তর : হাজ্জাজ সিন্ধুরাজ দাহিরের নিকট ক্ষতিপূরণ দাবি করে।
প্রশ্ন-৪৭। কত খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিম দেবল দুর্গটি ধ্বংস করেন?
উত্তর : ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিম দেবল দুর্গটি ধ্বংস করেন।
প্রশ্ন-৪৮ । রানীবাঈ কে ছিলেন?
উত্তর : রানীবাঈ ছিলেন সিন্ধু রাজা দাহিরের স্ত্রী।
প্রশ্ন-৪৯। সিন্ধুরাজ দাহিরের পুত্রের নাম কী ছিল?
উত্তর : সিন্ধুরাজ দাহিরের পুত্রের নাম ছিল জয়সিংহ।
প্রশ্ন-৫০। রানীবাঈ অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে কোন প্রথা পালন করেন?
উত্তর : রানীবাঈ অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে ‘জওহরব্রত’ পালন করেন।
প্রশ্ন-৫১। খলিফা ওয়ালিদের মৃত্যুর পর নতুন খলিফা হন কে?
উত্তর : খলিফা ওয়ালিদের মৃত্যুর পর নতুন খলিফা হন সুলায়মান ।
প্রশ্ন-৫২। ব্রাহ্মণদের উপর রাজস্ব আদায়ের দায়িত্ব ন্যস্ত করেন কে?
উত্তর : মুহাম্মদ বিন কাসিম ।
প্রশ্ন-৫৩। ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য কী?
উত্তর : সব ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা।
প্রশ্ন-৫৪ । মুহাম্মদ বিন কাসিম বিচারকাজে কী নীতি অনুসরণ করতেন?
উত্তর : নিরপেক্ষতার নীতি অনুসরণ করতেন।
প্রশ্ন-৫৫। সিন্ধুতে আরব শাসন ব্যর্থতায় পর্যবসিত হওয়ার কারণ কী?
উত্তর : খিলাফতের কেন্দ্রীয় শাসনের অভাব ।
প্রশ্ন-৫৬। সিন্ধু বিজয়ের মাধ্যমে কোন জাতি সর্বপ্রথম হিন্দুদের সংস্পর্শে আসে?
উত্তর : আরব জাতি সর্বপ্রথম হিন্দুদের সংস্পর্শে আসে।
প্রশ্ন-৫৭। আবু মা’শর কে?
উত্তর : আবু মা’শর একজন আরব পণ্ডিত।
প্রশ্ন-৫৮। আলপ্তগিন কার ক্রীতদাস ছিলেন?
উত্তর : সামানিদ বংশের পঞ্চম সুলতান আব্দুল মালিকের ক্রীতদাস।
প্রশ্ন-৫৯। আলপ্তগিনের ক্রীতদাস কে ছিলেন?
উত্তর : সবুক্তগিন ছিলেন আলপ্তগিনের ক্রীতদাস।
প্রশ্ন-৬০। আলপ্তগিন তার কন্যাকে কার সাথে বিয়ে দেন?
উত্তর : আলপ্তগিন তার কন্যাকে সবুক্তগীনের সাথে বিয়ে দেন ।
প্রশ্ন-৬১। সুলতান মাহমুদের পিতা কে ছিলেন?
উত্তর : সুলতান মাহমুদের পিতা ছিলেন সবুক্তগিন।
প্রশ্ন-৬২। আলপ্তগিন কাকে ‘আমিরুল উমারা’ উপাধি প্রদান করেন?
উত্তর : আলপ্তগিন সবুক্তগিনকে ‘আমিরুল উমারা’ উপাধি প্রদান করেন।
প্রশ্ন-৬৩। সবুক্তগিন কত খ্রিষ্টাব্দে গজনির সিংহাসনে বসেন?
উত্তর : সবুক্তগিন ৯৭৭ খ্রিষ্টাব্দে গজনির সিংহাসনে বসেন।
প্রশ্ন-৬৪ । হিন্দুশাহী বংশের রাজত্ব কোন পর্যন্ত বিস্তৃত ছিল?
উত্তর : মুলতান থেকে সরহিন্দ পর্যন্ত বিস্তৃত ছিল।
প্রশ্ন-৬৫। সবুক্তগিনের সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করেন কে?
উত্তর : জয়পাল ।
প্রশ্ন-৬৬। পেশোয়ারের নিকটবর্তী যুদ্ধক্ষেত্রে সবুক্তগিন কাকে পরাজিত করেন?
উত্তর : জয়পালকে পরাজিত করেন।
প্রশ্ন-৬৭। ইসমাইল কে ছিলেন?
উত্তর : ইসমাইল ছিলেন সবুক্তগিনের কনিষ্ঠ পুত্র।
প্রশ্ন-৬৮। ইসমাইল কয় মাস গজনির সিংহাসনে আসীন ছিলেন?
উত্তর : ইসমাইল সাত মাস গজনির সিংহাসনে আসীন ছিলেন?
প্রশ্ন-৬৯। সবুক্তগিনের পুত্রসংখ্যা কয় জন?
উত্তর : দুই জন।
প্রশ্ন-৭০। সবুক্তগিন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : সবুক্তগিন ৯৯৭ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন-৭১। ‘ইয়ামিন উদদৌলা’ উপাধি লাভ করেন কে?
উত্তর : সুলতান মাহমুদ ‘ইয়ামিন উদদৌলা’ উপাধি লাভ করেন।
প্রশ্ন-৭২। পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে জয়পাল কী করলেন?
উত্তর : পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে জয়পাল আগুনে ঝাঁপ দিয়ে আত্মহুতি দিলেন ।
প্রশ্ন-৭৩। জয়পালের মুক্তিপণ কী ছিল?
উত্তর : জয়পালের মুক্তিপণ ছিল আড়াই লক্ষ দিনার ও দেড়শ হাতি ।
প্রশ্ন-৭৪ । শুখপাল কে ছিলেন?
উত্তর : শুখপাল ছিলেন পাঞ্জাবের শাসনকর্তা আনন্দপালের পুত্র।
প্রশ্ন-৭৫ । মাহমুদ কী শর্তে সুখপালকে শাসনভার অর্পণ করেন?
উত্তর : ইসলাম ধর্ম গ্রহণের শর্তে।
প্রশ্ন-৭৬। সুখপাল তার নাম পরিবর্তন করে কী নাম ধারণ করেন?
উত্তর : নওয়াজ শাহ নাম ধারণ করেন।
প্রশ্ন-৭৭। কোন দুর্গকে হিন্দু রাজা ও অর্থশালীরা সর্বাপেক্ষা অধিক সুরক্ষিত মনে করত?
উত্তর : কাংড়া দুর্গকে ।
প্রশ্ন-৭৮ । কাকে পরাজিত করে মাহমুদ মুলতান অধিকার করেন?
উত্তর : ফতেহ দাউদকে পরাজিত করে মাহমুদ মুলতান অধিকার করেন।
প্রশ্ন-৭৯ । শ্রীকৃষ্ণের লীলাভূমি কোনটি?
উত্তর : শ্রীকৃষ্ণের লীলাভূমি মথুরা ।
প্রশ্ন ৮০। কত খ্রিষ্টাব্দে মাহমুদ গোয়ালিয়র ও কলিঙ্গ জয় করেন?
উত্তর : ১০২২ খ্রিষ্টাব্দে মাহমুদ গোয়ালিয়র ও কলিঙ্গ জয় করেন।
প্রশ্ন-৮১। তৎকালীন যুগে ধনরত্নের আগার ছিল কোনটি?
উত্তর : তৎকালীন যুগে ধনরত্নের আগার ছিল সোমনাথ মন্দির ।
প্রশ্ন-৮২। মাহমুদ সর্বশেষ অভিযান পরিচালনা করে কত খ্রিষ্টাব্দে?
উত্তর : মাহমুদ ১০২৭ খ্রিষ্টাব্দে সর্বশেষ অভিযান পরিচালনা করে ।
প্রশ্ন-৮৩। সুলতান মাহমুদ কত বছর গজনিতে রাজত্ব করেছেন?
উত্তর : সুলতান মাহমুদ ২৭ বছর গজনিতে রাজত্ব করেছেন।
প্রশ্ন-৮৪ । সুলতান মাহমুদ কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
উত্তর : সুলতান মাহমুদ ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন ।
প্রশ্ন-৮৫। “মাহমুদ ছিলেন জনগণের বিধাতা”- এ উক্তিটি কে করেছেন?
উত্তর : এ উক্তিটি করেছেন ঐতিহাসিক উতৰি ।
প্রশ্ন-৮৬। ‘শাহানামা’ এর রচয়িতা কে?
উত্তর : ‘শাহানামা’ এর রচয়িতা মহাকবি ফেরদৌসি।
প্রশ্ন-৮৭। ‘তাফরিদুল ফুরু’ কে রচনা করেছেন?
উত্তর : ‘তাফরিদুল ফুরু’ রচনা করেছেন সুলতান মাহমুদ ।
প্রশ্ন-৮৮। ফিকাহ শাস্ত্রের প্রামাণ্য দলিল কোনটি?
উত্তর : ফিকাহ শাস্ত্রের প্রামাণ্য দলিল তাফরিদুল ফুরু।
প্রশ্ন-৮৯। কার পতনের মধ্য দিয়ে গজনি বংশের অবসান ঘটে?
উত্তর : খসরু মালিকের পতনের মধ্য দিয়ে।
প্রশ্ন-৯০। আল-বিরুনি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : আল-বিরুনি খাওয়ারিজমে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৯১। ‘তাহফিম’ ও ‘কানুন আল মাসুদি’ কে রচনা করেছেন?
উত্তর : ‘তাহফিম’ ও ‘কানুন আল মাসুদি’ রচনা করেছেন আল বিরুনি।
প্রশ্ন-৯২। মহাকবি ফেরদৌসি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : মহাকবি ফেলদৌসি পারস্যের তুসনগরে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৯৩। কাকে প্রাচ্যের হোমার বলা হতো?
উত্তর : মহাকবি ফেরদৌসিকে প্রাচ্যের হোমার বলা হতো।
প্রশ্ন-৯৪ । শাহানামা রচনার জন্য মাহমুদ ফেরদৌসিকে কত স্বর্ণমুদ্রাপ্রদানের প্রতিশ্রুতি দেন?
উত্তর : ৬০,০০০ স্বর্ণমুদ্রা প্রদানের প্রতিশ্রুতি দেন ।
প্রশ্ন-৯৫। ফেরদৌসি গজনি ত্যাগ করে কোথায় গমন করেন?
উত্তর : ফেরদৌসি গজনি ত্যাগ করে তুসনগরে গমন করেন।
প্রশ্ন-৯৬। ঘোরের তুর্কি রাজ্য কোথায় অবস্থিত?
উত্তর : গজনি ও হিরাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
প্রশ্ন-৯৭। আলাউদ্দিন হুসেন ভ্রাতৃহত্যার প্রতিশোধ নিতে কী করেন?
উত্তর : সাত দিন সাত রাত গজনি নগর অগ্নিদগ্ধ ও ধ্বংস করেন।
প্রশ্ন-৯৮ । মুহাম্মদ ঘুরির অন্য নাম কী ছিল?
উত্তর : মুহাম্মদ ঘুরির অন্য নাম ছিল মুইজউদ্দিন মুহাম্মদ বিন সাম।
প্রশ্ন-৯৯ । ভারতবর্ষে কার প্রতিষ্ঠিত বংশ ঘোর বংশ নামে পরিচিত?
উত্তর : ভারতবর্ষে মুহাম্মদ ঘুরির প্রতিষ্ঠিত বংশ ঘোর বংশ নামে পরিচিত।
প্রশ্ন-১০০। মুহাম্মদ ঘুরির আক্রমণকালে উত্তর ভারতের সর্বাপেক্ষা শক্তিশালী বংশ কোনটি?
উত্তর : চৌহান বংশ ।
প্রশ্ন-১০১। চৌহান বংশ কোথায় রাজত্ব করত?
উত্তর : দিল্লি ও আজমিরে চৌহান বংশ রাজত্ব করত।
প্রশ্ন-১০২। জয়চাদের কন্যাকে কে অপহরণ করে বিবাহ করেন?
উত্তর : পৃথ্বিরাজ জয়চাদের কন্যাকে অপহরণ করে বিবাহ করেন।
প্রশ্ন-১০৩। ঘুরির আক্রমণকালে কে গুজরাটের রাজা ছিলেন?
উত্তর : ঘুরির আক্রমণকালে গুজরাটের রাজা ছিলেন ভীমদেব ।
প্রশ্ন-১০৪ । ১১৮২ খ্রিষ্টাব্দে পৃথ্বিরাজ কাকে পরাজিত করেন?
উত্তর : চান্দেলা বংশের রাজা পারমারদি দেবকে।
প্রশ্ন-১০৫। বখতিয়ার খলজি কত খ্রিষ্টাব্দে বাংলা অধিকার করেন?
উত্তর : বখতিয়ার খলজি ১২০৪ খ্রিষ্টাব্দে বাংলা অধিকার করেন।
প্রশ্ন-১০৬। তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বিরাজ কাকে পরাজিত করে?
উত্তর : তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বিরাজ মুহাম্মদ ঘুরিকে পরাজিত করে।
প্রশ্ন-১০৭। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়েছিল?
উত্তর : ১১৯২ খ্রিষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল।
প্রশ্ন-১০৮। কোন যুদ্ধে জয়লাভের ফলে মুসলিম অধিকার দিল্লির উপকন্ঠ পর্যন্ত বিস্তৃত হয়?
উত্তর : তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের ফলে।
প্রশ্ন-১০৯। কাকে পরাজিত করে ঘুরি আজমিরের দিকে অগ্রসর হন?
উত্তর : পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে।
প্রশ্ন-১১০। কত খ্রিষ্টাব্দে ঘুরি কনৌজ রাজা জয়চন্দ্রকে পরাজিত করে?
উত্তর : ১১৯৪ খ্রিষ্টাব্দে ঘুরি কনৌজ রাজা জয়চন্দ্রকে পরাজিত করে।
প্রশ্ন-১১১। ঘুরি তার বিজিত রাজ্যের শাসনভার কার উপর অর্পণ করেন?
উত্তর : কুতুবউদ্দিন আইবেকের উপর অর্পণ করেন।
প্রশ্ন-১১২। কারা দুর্বল হয়ে পড়লে সেনগণ বাংলা অধিকার করেন?
উত্তর : পালরা দুর্বল হয়ে পড়লে সেনগণ বাংলা অধিকার করেন।
প্রশ্ন-১১৩। বখতিয়ার খলজি কাদের পরাজিত করে বিহার দখল করেন?
উত্তর : মদন পাল ও ‘কুমার পালকে পরাজিত করে।
প্রশ্ন-১১৪ । লক্ষ্মণ সেন কার নিকট পরাজিত হন?
উত্তর : লক্ষ্মণ সেন বখতিয়ার খলজির নিকট পরাজিত হন।
প্রশ্ন-১১৫ । সর্বপ্রথম বাংলায় মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন কে?
উত্তর : বখতিয়ার খলজি।
প্রশ্ন-১১৬। কোন বিষয়টি মুসলিম বিজয়ের পথকে ত্বরান্বিত করেছিল?
উত্তর : ভারতীয় সমাজের কঠোর জাতিভেদ প্রথা ও নিম্ন শ্রেণির অসন্তোষ ।
প্রশ্ন-১১৭। মুহাম্মদ ঘুরি ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : ভারতবর্ষে স্থায়ী মুসলিম সাম্রাজ্য স্থাপন ।
প্রশ্ন-১১৮। ক্লাসিক্যাল কবি নিজামউদ্দিন উবুজি কার রাজসভা অলংকৃত করেন?
উত্তর : মুহাম্মদ ঘুরির রাজসভা অলংকৃত করেন।
প্রশ্ন-১১৯। কে ভারতে ১৭ বার অভিযান করে প্রতিবারই জয়লাভ করেছেন?
উত্তর : সুলতান মাহমুদ।
প্রশ্ন-১২০। ভৌগোলিক প্রতিকূলতার কারণে সুলতান মাহমুদের কোন অভিযান ব্যর্থ হয়েছিল?
উত্তর : কাশ্মীর অভিযান ব্যর্থ হয়েছিল।
প্রশ্ন-১২১। সুলতান মাহমুদ কার কাছ থেকে ইয়ামিন উদ দৌলা’ উপাধি লাভ করেন?
উত্তর : বাগদাদের খলিফার কাছ থেকে।
প্রশ্ন-১২২। সুলতান মাহমুদের দরবারের অন্যতম শ্রেষ্ঠ মনীষী কে ছিলেন?
উত্তর : আল বিরুনি।
এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পোস্টটি নিয়মিত পড়লে তুমি সহজেই পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশন পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করো।








