ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর নিয়ে আমাদের আজকের এই পোস্টি সাজিয়েছি। স্বাগতম আমাদের আজকের এই নতুন পোস্টে। আশা করি তোমাদের আজকের এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
প্রশ্ন-১। “কুরাইশ” শব্দের অর্থ কী?
উত্তর : সওদাগর বা বণিক।
প্রশ্ন-২। কুরাইশ বলা হতো কাকে?
উত্তর : ইসমাঈলীয় বংশের একজন প্রতাপশালী ব্যক্তি ফিহরকে।
প্রশ্ন-৩। কুশাই কত খ্রিষ্টাব্দে মারা যান?
উত্তর : ৪৮০ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৪ । আব্দুল মুত্তালিবের পিতার নাম কী ছিল?
উত্তর : হাশিম
প্রশ্ন-৫। মদিনার পূর্ব নাম কী ছিল?’
উত্তর : ইয়াসরিব।
প্রশ্ন-৬। মদিনা সনদকে বিশ্বের ইতিহাসে কী বলা হয়?
উত্তর: প্রথম লিখিত সংবিধান।
প্রশ্ন- 91 Pledge of the good pleasure অর্থ কী?
উত্তর : বাইয়াতুর রিদওয়ান।
প্রশ্ন-৮। “বিদ্বানের কলমের কালি শহিদের রক্তের চেয়ে পবিত্র। উক্তিটি কার ?
উত্তর : মহানবি (স.)-এর।
প্রশ্ন-৯। আবু সুফিয়ান কে ছিলেন?
উত্তর : একজন কুরাইশ নেতা ।
প্রশ্ন-১০। মুহম্মদ (স.)-এর পিতার নাম কী?
উত্তর : আব্দুল্লাহ।
প্রশ্ন-১১। ‘মুহম্মদ’ অর্থ কী?
উত্তর : প্রশংসিত ।
প্রশ্ন-১২। আরববাসী মুহম্মদ (স.)-কে কী উপাধি দিয়েছিল?
উত্তর : আল-আমিন ।
প্রশ্ন-১৩। ‘হরবুল ফুজ্জার’ বা ‘অন্যায় সমর’ কত বছর স্থায়ী হয়েছিল?
উত্তর : পাঁচ বছর।
প্রশ্ন-১৪। খাদিজাকে মক্কাবাসী কী নাম দিয়েছিল?
উত্তর : খাদিজাতুত তাহিরা।
প্রশ্ন-১৫। মুহম্মদ (স.) কত বছর বয়সে বিয়ে করেন ?
উত্তর : ২৫ বছর বয়সে।
প্রশ্ন-১৬। ‘কুরআন’ অর্থ কী?
উত্তর : আবৃত্তি ।
প্রশ্ন-১৭। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
উত্তর : হজরত মুহম্মদ (স.)-এর স্ত্রী হজরত খাদিজা (রা.)।
প্রশ্ন-১৮। হজরত ওমর কখন ইসলাম গ্রহণ করেন?
উত্তর : নবুয়তের ষষ্ঠবর্ষে।
প্রশ্ন-১৯। মক্কা থেকে মদিনার দূরত্ব কত?
উত্তর : প্রায় ২৫০ মাইল।
প্রশ্ন-২০। মুহাজির কাকে বলা হয়?
উত্তর : যে জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় গমন করে তাকে মুহাজির বলে ।
প্রশ্ন-২১। মদিনার সনদে কয়টি দফা ছিল?
উত্তর : ৪৭টি।
প্রশ্ন-২২। ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন কে?
উত্তর : হজরত বিলাল (রা.) ।
প্রশ্ন-২৩। বদর যুদ্ধ কত তারিখ সংঘটিত হয়?
উত্তর : ৬২৪ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ ।
প্রশ্ন-২৪। উহুদ যুদ্ধে কতজন মুসলিম মুজাহিদ শহিদ হন ?
উত্তর : ৭০ জন ।
প্রশ্ন-২৫ । খন্দক যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?
উত্তর : ৬২৭ খ্রিষ্টাব্দের মার্চ ও এপ্রিল মাসে।
প্রশ্ন-২৬ । পবিত্র কুরআনে খন্দক যুদ্ধকে কী নামে অভিহিত করা হয়েছে?
উত্তর : আহযাবের যুদ্ধ।
প্রশ্ন-২৭। বনু কাইনুকাকে কখন মদিনা থেকে বিতাড়িত করা হয়?
উত্তর : ৬২৪ খ্রিস্টাব্দে (তৃতীয় হিজরি)।
প্রশ্ন-২৮ । আসাদ উল্লাহ উপাধি দেওয়া হয়েছিল কাকে?
উত্তর ; হজরত আলী (রা.)-কে।
প্রশ্ন-২৯। হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয় কত খ্রিষ্টাব্দে?
উত্তর : ৬২৮ খ্রিষ্টাব্দে ।।
প্রশ্ন-৩০। রাসুল (স.) কখন ইহলোক ত্যাগ করেন?
উত্তর : একাদশ হিজরির ১২ই রবিউল আউয়াল (৮ই জুন, ৬৩২ খ্রিষ্টাব্দ)।
প্রশ্ন-৩১ । প্রাচীন কালদীয় জাতি আরবের কোন অংশে বসবাস করত?
উত্তর : দক্ষিণ আরবে।
প্রশ্ন-৩২। কুরাইশ গোত্র কোন বংশের শাখা?
উত্তর : ইসমাঈলীয় বংশের।
প্রশ্ন-৩৩ । কুশাই কখন মক্কা ও হেজাজে প্রভাব বিস্তার করেছিলেন?
উত্তর : খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীতে।
প্রশ্ন-৩৪ । আব্দুল মুত্তালিব কখন মক্কার শাসক নিযুক্ত হন?
উত্তর : ৫২৩ খ্রিষ্টাব্দে
প্রশ্ন-৩৫ । আব্দুল মুত্তালিব কত বছর মক্কা শাসন করেন?
উত্তর : ৫৯ বছর।
প্রশ্ন-৩৬। হাশিম কার পুত্র ছিলেন?
উত্তর : আব্দুল মান্নাফ-এর ।
প্রশ্ন-৩৭। কুরাইশদের কাজ কী ছিল?
উত্তর : মক্কার কাবাগৃহের রক্ষণাবেক্ষণ করা।
প্রশ্ন-৩৮ । কত বছর বয়সে মুহম্মদ (স.) মাতা আমিনার নিকট ফিরে আসেন?
উত্তর : ছয় বছর।
প্রশ্ন-৩৯ । মা আমিনা কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
উত্তর : ৫৭৬ খ্রিষ্টাব্দে
প্রশ্ন-৪০। ৬১০ খ্রিষ্টাব্দে মহানবি ওহি লাভ করে কোন পর্বতের পাদদেশে সম্মেলন আহ্বান করেন?
উত্তর : সাফা পর্বতের পাদদেশে।
প্রশ্ন-৪১। “হিজরত হজরতের জীবনের মোড় পরিবর্তনকারী মহান ঘটনা।”- উক্তিটি কার ?
উত্তর : ঐতিহাসিক পি কে হিট্টি।
প্রশ্ন-৪২। জুমার নামাজে কিসের মাধ্যমে ধর্মীয় ভিত্তি মজবুত করে?
উত্তর : খুতবার মাধ্যমে।
প্রশ্ন-৪৩। মুহম্মদ (স.) এর মদিনা জীবনে ১০ বছরে কুরাইশদের সঙ্গে কতটি যুদ্ধ হয়?
উত্তর : ২৯টি যুদ্ধ।
প্রশ্ন-৪৪। হজরত মুহম্মদ (স.) কত খ্রিষ্টাব্দে বিদায় হজ পালন করেন?
উত্তর : ৬৩২ খ্রিষ্টাব্দে ।
প্রশ্ন-৪৫। মুহম্মদ (স.)-এর জীবনের শেষ অভিযানের নাম কী?
উত্তর : তাবুক অভিযান ।
প্রশ্ন-৪৬। উহুদের যুদ্ধ হিজরি কত সাল ছিল?
উত্তর : ৩ হিজরি
প্রশ্ন-৪৭। মক্কা হতে কত মাইল দূরে হুদায়বিয়া অবস্থিত?
উত্তর : ৯ মাইল দূরে।
প্রশ্ন-৪৮। পবিত্র কুরআন শরিফে হুদায়বিয়ার সন্ধির ঘটনাকে কী বলা হয়?
উত্তর : ফাতহুম মুবীন ।
প্রশ্ন-৪৯। বিদায় হজে মহানবি (স.) কতটি ভাষণ দেন?
উত্তর : তিনটি ।
প্রশ্ন-৫০। মহানবির প্রবর্তিত অর্থব্যবস্থায় আল গনিমত-এর কত অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো?
উত্তর :- অংশ।
প্রশ্ন-৫১। কাবাগৃহের পবিত্র পাথরের নাম কী?
উত্তর : কালো পাথর বা হাজরে আসওয়াদ ।
প্রশ্ন-৫২। খালিদ-বিন-ওয়ালিদের খ্যাতি আছে কী হিসেবে?
উত্তর : বিশ্ববিখ্যাত বীরযোদ্ধা হিসেবে।
প্রশ্ন-৫৩। আকাবার শপথ হয় কোন দুই গোত্রের মধ্যে?
উত্তর : খাযরায ও আউস গোত্রের মধ্যে।
প্রশ্ন-৫৪। আব্দুল মুত্তালিবের কতজন পুত্র ছিল?
উত্তর : ১২ জন ।
প্রশ্ন-৫৫ । আবরাহা কে ছিলেন?
উত্তর : আবিসিনিয়ার খ্রিষ্টান নৃপতি
প্রশ্ন-৫৬। আবিসিনিয়ার রাজধানীর নাম কী ছিল?
উত্তর : সানা ।
প্রশ্ন-৫৭। আবরাহা সানায় যে গির্জা নির্মাণ করেন তার নাম কী ছিল?
উত্তর : আল-কালিস ।
প্রশ্ন-৫৮। আবরাহা মক্কা অবরোধ করেন কখন?
উত্তর : ৫৭০ খ্রিষ্টাব্দে, মতান্তরে ৫৭১ খ্রিষ্টাব্দে ।
প্রশ্ন-৫৯। মুহম্মদ (স.)-এর জন্ম কত তারিখে?
উত্তর : ৫৭০ খ্রিষ্টাব্দের ২৯শে আগস্ট, মতান্তরে ৫৭১ খ্রিষ্টাব্দের ২০শে এপ্রিল ।
প্রশ্ন-৬০। মুহম্মদ (স.)-এর মাতার নাম কী?
উত্তর : আমিনা ।
প্রশ্ন-৬১। মুহম্মদ (স.)-এর পিতা আব্দুল্লাহ কত বছর বয়সে মারা যান?
উত্তর : মাত্র ২৫ বছর বয়সে।
প্রশ্ন-৬২। মুহম্মদ (স.)-এর নাম মুহম্মদ রাখেন কে?
উত্তর : তাঁর দাদা আবদুল মুত্তালিব ।
প্রশ্ন-৬৩। মুহম্মদ (স.)-এর মাতা ছেলের কী নাম রাখেন?
উত্তর : আহমদ ।
প্রশ্ন-৬৪ । আহমদ অর্থ কী?
উত্তর : চরম প্রশংসাকারী।
প্রশ্ন-৬৫ । মুহম্মদ (স.)-কে কোন ধাত্রী লালন-পালন করেন?
উত্তর : ধাত্রী বিবি হালিমা ।
প্রশ্ন-৬৬। মুহম্মদ (স.) ধাত্রীগৃহে কত বছর লালিত-পালিত হয়েছেন?
উত্তর : পাঁচ বছর।
প্রশ্ন-৬৭। মুহম্মদ (স.)-এর কত বছর বয়সে তাঁর মাতা মারা যান?
উত্তর ; ছয় বছর বয়সে।
প্রশ্ন-৬৮। ‘আল-আমিন’ অর্থ কী?
উত্তর : বিশ্বাসী ।
প্রশ্ন-৬৯ । মুহম্মদ (স.) কত বছর বয়সে বাণিজ্য উপলক্ষে সিরিয়ায় যান?
উত্তর : ১২ বছর বয়সে।
প্রশ্ন-৭০। সিরিয়ায় মুহম্মদ (স.)-কে শেষ নবি হিসেবে চিনেছিলেন কে?
উত্তর : বসরা নগরের খ্রিষ্টান পাদ্রি বহিরা।
প্রশ্ন-৭১। হরবুল ফোজ্জারের সময় মুহম্মদ (স.) কী করতেন?
উত্তর : শত্রুপক্ষের নিক্ষিপ্ত তীর সংগ্রহ করে চাচার হাতে তুলে দিতেন।
প্রশ্ন-৭২ । রাসুল (স.) যে শান্তি সংঘ গঠনকরেছিলেন তার নাম কী ছিল?
উত্তর : হিলফুল ফুজুল।
প্রশ্ন-৭৩। হিলফুল ফুজুল কত খ্রিষ্টাব্দে গঠিত হয়েছিল?
উত্তর : ৫৯৫ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৭৪ । হিলফুল ফুজুল কত বছর স্থায়ী হয়েছিল?
উত্তর : প্রায় পঞ্চাশ বছর।
প্রশ্ন-৭৫। খাদিজাকে মক্কাবাসীরা কী নাম দিয়েছিল?
উত্তর : ‘খাদিজাতুত-তাহিরা’ বা ‘নিষ্কলঙ্ক খাদিজা’।
প্রশ্ন-৭৬। মুহম্মদ (স.)-এর প্রথমা স্ত্রীর নাম কী?
উত্তর : বিবি খাদিজা।
প্রশ্ন-৭৭। হজরত মুহম্মদ (স.)-এর সাথে বিবাহের সময় খাদিজার বয়স কত ছিল?
উত্তর : ৪০ বছর।
প্রশ্ন-৭৮১ খাদিজার গর্ভে রাসুল (স.)-এর কয় পুত্র-কন্যা জন্মেছিল?
উত্তর : তিন পুত্র, চার কন্যা।
প্রশ্ন-৭৯ । মুহম্মদ (স.) কোন গুহায় ধ্যানমগ্ন থাকতেন?
উত্তর : হেরা নামক পর্বত গুহায়।
প্রশ্ন-৮০। মুহম্মদ (স.)-এর কাছে আসা প্রথম ওহি কী?
উত্তর : “ইকরা বিসমি রাব্বিকাললাজি খালাক্ ।”
প্রশ্ন-৮১। মুহম্মদ (স.) নবুয়ত লাভ করেন কখন?
উত্তর : ৬১০ খ্রিষ্টাব্দের ২৭শে রমজান ।
প্রশ্ন-৮২। ইসলামের মূল বাক্য কী?
উত্তর : ‘আল্লাহ ভিন্ন আর কোনো উপাস্য নেই এবং মুহম্মদ (স.) তাঁর প্রেরিত পুরুষ।’
প্রশ্ন-৮৩। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর : আল-কুরআন ।
প্রশ্ন-৮৪ । কুরআন শরীফে মোট আয়াত কতটি?
উত্তর : ৬,৬৬৬টি
প্রশ্ন-৮৫। মুসলিম আইনশাস্ত্রের প্রধানতম উৎস কী ?
উত্তর : আল-কুরআন ।
প্রশ্ন-৮৬। প্রথম চার বছরে কতজন ইসলাম গ্রহণ করে?
উত্তর : প্রায় ৪০ জন ।
প্রশ্ন-৮৭। রাসুল (স.)-এর মাথায় আবর্জনা নিক্ষেপকারী নারীর নাম কী ছিল?
উত্তর : উম্মে জামিলা ।
প্রশ্ন-৮৮ । তৎকালীন আবিসিনিয়ার রাজার নাম কী ছিল?
উত্তর : আসহেমা নাজ্জাসি ।
প্রশ্ন-৮৯। আবিসিনিয়ায় মুসলমানদের দ্বিতীয় হিজরতে মুহাজিরদের সংখ্যা কত ছিল?
উত্তর : ১৮ জন মহিলাসহ প্রায় ১০০ জন ।
প্রশ্ন-৯০। মুহম্মদ (স.)-কে তাঁর গোত্রের লোকসহ একঘরে করা হয়েছিল কখন?
উত্তর : ৬১৭ খ্রিষ্টাব্দ থেকে ৬১৯ খ্রিষ্টাব্দ, তিন বছর ।।
প্রশ্ন-৯১। মহানবি (স.)-এর জীবনসঙ্গিনী খাদিজা (রা.) মারা যান কখন?
উত্তর : নবুয়তের দশম বছরে ।
প্রশ্ন-৯২। মুহম্মদ (স.) তায়েফে কত দিন ছিলেন?
উত্তর : ১০ দিন ।
প্রশ্ন-৯৩। মুহম্মদ (স.) বিবি তায়েফ থেকে এসে কাকে বিয়ে করেন?
উত্তর : আবু বকরের কন্যা আয়েশাকে (রা.) এবং বিবি সওদাকে (রা.)।
প্রশ্ন-৯৪ । ‘মেরাজ’ শব্দের অর্থ কী?
উত্তর : ঊর্ধ্বগমন।
প্রশ্ন-৯৫ । মুহম্মদ (স.) কত তারিখে মেরাজে গমন করেন?
উত্তর : ৬২০ খ্রিষ্টাব্দে রজব মাসের ২৭ তারিখে।
প্রশ্ন-৯৬। ৬২০ খ্রিষ্টাব্দে হজ মৌসুমে খাযরায বংশীয় কতজন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন?
উত্তর : ৬ জন।
প্রশ্ন-৯৭। ইয়াসরিববাসীরা কত সালে রাসুল (স.)-কে ইয়াসরিব যাওয়ার জন্য আমন্ত্রণ জানান?
উত্তর : ৬২২ খ্রিষ্টাব্দে হজের মৌসুমে।
প্রশ্ন-৯৮। রাসুল (স.) মদিনার উদ্দেশে হিজরতে রওনা হওয়ার সময় তাঁর বিছানায় কাকে রেখে যান?
উত্তর : হজরত আলী (রা.)-কে।
প্রশ্ন-৯৯। মুহম্মদ (স.) কত তারিখে কুবায় পৌঁছান?
উত্তর : ৬২২ খ্রিষ্টাব্দের ২৪শে সেপ্টেম্বর।
প্রশ্ন ১০০। নবুয়ত প্রাপ্তির কত বছর পর মুহম্মদ (স.) মদিনায়। হিজরত করেন?
উত্তর : ১২ বছর পর ।
প্রশ্ন-১০১। মহানবির নতুন কী নাম দেন?
উত্তর : ‘মদিনাতুন নবি’ বা ‘নবির নগর’।
প্রশ্ন-১০২। মদিনায় পৌঁছে মহানবি (স.) কী নির্মাণ করেন?
উত্তর : মসজিদ নির্মাণ করেন।
প্রশ্ন-১০৩। মদিনায় রাসুল (স.) কর্তৃক নির্মিত প্রথম মসজিদটি কী নামে পরিচিত?
উত্তর : মসজিদুন নবি নামে।
প্রশ্ন-১০৪ । মদিনার মূর্তিপূজকদের নেতা কে ছিল?
উত্তর : আবদুল্লাহ-বিন-উবাই।
প্রশ্ন-১০৫। বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত সনদ কী?
উত্তর : মদিনা-সনদ ।
প্রশ্ন-১০৬। “মদিনার-সনদ শুধু সেই যুগে নয়; বরং সর্বযুগে মুহম্মদ (স.)-এর বিরাট মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করে।” এটি কার মন্তব্য?
উত্তর : ঐতিহাসিক উইলিয়াম মুর-এর।
প্রশ্ন-১০৭। জুমার নামাজে খুতবা পাঠের নিয়ম কখন থেকে প্রচলিত হয়?
উত্তর : হিজরির প্রথম বছরে।
প্রশ্ন-১০৮ । কাবা শরীফকে ইসলামের কেবলা নির্ধারণ করা হয় কখন?
উত্তর : হিজরির দ্বিতীয় বছরে।
প্রশ্ন-১০৯ । রমজান মাসে রোজা রাখার বিধান প্রবর্তিত হয় কখন ?
উত্তর : হিজরির প্রথম বছরে।
প্রশ্ন-১১০। নাখলার খণ্ডযুদ্ধে কোন কুরাইশ নেতা নিহত হয়?
উত্তর : আমর-বিন-হাজরামি।
প্রশ্ন-১১১ । নাখলার খণ্ডযুদ্ধে মুসলমানদের নেতা ছিলেন কে?
উত্তর : আবদুল্লাহ-বিন-জাহেশ ।
প্রশ্ন-১১২। বদর প্রান্তর কোথায়?
উত্তর : মদিনা থেকে ৮০ মাইলের মতো দক্ষিণে
প্রশ্ন-১১৩। বদরের যুদ্ধে কুরাইশদের উষ্ট্রারোহী সৈন্যসংখ্যা কত ছিল?
উত্তর : ৭৮০ জন।
প্রশ্ন-১১৪ । বদরের যুদ্ধে মুসলিম মুজাহিদের সংখ্যা ছিল কত?
উত্তর : ৩১৩ জন ।
প্রশ্ন-১১৫। বদরের যুদ্ধে কতজন কুরাইশ নিহত হয়?
উত্তর : ৭০ জন ।
প্রশ্ন-১১৬। বদরের যুদ্ধে কতজন মুসলিম মুজাহিদ শহিদ হন ?
উত্তর : ১৪ জন ।
প্রশ্ন-১১৭। বন্দি কুরাইশদের কতজনকে নবি (স.) মৃত্যুদণ্ড দিয়েছিলেন?
উত্তর : মাত্র দুইজনকে ।
প্রশ্ন-১১৮ । মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধ কোনটি?
উত্তর : বদর যুদ্ধ।
প্রশ্ন-১১৯ । ইসলাম কখন রাষ্ট্রীয় ধর্মে পরিণত হয়?
উত্তর : বদরের যুদ্ধের পর।
প্রশ্ন-১২০। উহুদের যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়?
উত্তর : ৬২৬ খ্রিষ্টাব্দের ২১শে মার্চ ।
প্রশ্ন-১২১। উহুদ যুদ্ধে কুরাইশদের সৈন্যসংখ্যা কত ছিল?
উত্তর : ৩০০০ জন ।
প্রশ্ন-১২২। উহুদ উপত্যকা থেকে মদিনা কত দূরে?
উত্তর : ৫ মাইল পশ্চিমে।
প্রশ্ন-১২৩। উহুদ যুদ্ধে কতজন মুসলিম মুজাহিদ শেষ পর্যন্ত অংশগ্রহণ করেছিল?
উত্তর : ৭০০ জন ।
প্রশ্ন-১২৪ । আব্দুল্লাহ-ইবন-উবাই এর নেতৃত্বে কতজন মুনাফিক উহুদ যুদ্ধের রাস্তা থেকে ফিরে যায়?
উত্তর : ৩০০ জন ।
প্রশ্ন-১২৫। উহুদের গিরিপথে মোতায়েন ৫০ জন তীরন্দাজের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর : আব্দুল্লাহ-ইবন যুবাইর ।
প্রশ্ন-১২৬। উহুদ যুদ্ধে কতজন কাফির নিহত হয়েছিল?
উত্তর : ২৩ জন।
প্রশ্ন-১২৭। উহুদ যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কী করেছিল?
উত্তর : হজরত হামযা (রা.)-এর হূৎপিণ্ড চর্বণ করেছিল।
প্রশ্ন-১২৮ । বীরে মাওনায় কতজন মুসলমানকে বিনাযুদ্ধে শহিদ করা হয়?
উত্তর : ৭০ জন।
প্রশ্ন-১২৯। খন্দক-যুদ্ধে কাফিরদের সৈন্যসংখ্যা কত ছিল?
উত্তর : ১০,০০০ জন।
প্রশ্ন-১৩০। খন্দক-যুদ্ধে মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিল কত?
উত্তর : ৩০০০ জন
প্রশ্ন-১৩১। বনু নাদিরকে কখন মদিনা হতে বহিষ্কার করা হয়?
উত্তর : ৬২৫ খ্রিষ্টাব্দে (হিজরি চতুর্থ বর্ষ)।
প্রশ্ন-১৩২। খ্রিষ্টানদের সাথে মুহম্মদ (স.) যে চুক্তি সম্পাদন করেন সে সম্পর্কে ঐতিহাসিক আমীর আলী কী বলেন?
উত্তর : ঐতিহাসিক আমীর আলী বলেন, “এ সনদ অসাধারণ পরধর্ম সহিষ্ণুতার কীর্তি স্তম্ভস্বরূপ।”
প্রশ্ন-১৩৩। হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয় কত সালে?
উত্তর : ৬২৮ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-১৩৪। হুদাইবিয়ার সন্ধির সময় রাসুল (স.)-এর সাথে কতজন সাহাবী ছিলেন?
উত্তর : ১৪০০ জন ।
প্রশ্ন-১৩৫ । ইরান সম্রাট দ্বিতীয় খসরু পারভেজ রাসুল (স.)-এর দূতকে অপমান করে রাসুল (স.)-এর পত্রটি ছিঁড়ে ফেলার খবর শুনে রাসুল (স.) কী বলেছিলেন?
উত্তর : রাসুল (স.) বলেছিলেন, “আমার পত্রকে যেমন সে ছিঁড়ে ফেলেছে, ঠিক তেমনভাবে মুসলমানদের হাতে তার রাজ্যও ছিন্ন- বিচ্ছিন্ন হবে ।
প্রশ্ন-১৩৬। মক্কা বিজয় হয়েছিল কত খ্রিষ্টাব্দে?
উত্তর : ৬৩০ খ্রিষ্টাব্দে ।
প্রশ্ন-১৩৭। মক্কা বিজয়ের পর মহানবি (স.)-এর মহানুভবতায় ঐতিহাসিক উইলিয়াম মুর কী বলেন?
উত্তর : মুর বলেন, “যে মক্কাবাসী এতদিন ধরে মুহম্মদকে ঘৃণাভাবে পরিত্যাগ করেছিল, তাদের প্রতি তাঁর এ উদার ব্যবহার সত্যিই প্রশংসনীয়।”
প্রশ্ন-১৩৮। হুনাইনের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ৬৩০ খ্রিষ্টাব্দের ৩১শে জানুয়ারি।
প্রশ্ন-১৩৯। তাবুক যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিষ্টাব্দে?
উত্তর : ৬৩১ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-১৪০। হজরত মুহম্মদ (স.) কাফিরদের সাথে কতটি যুদ্ধে নিজে উপস্থিত ছিলেন?
উত্তর : ৯টিতে।
প্রশ্ন-১৪১। “বিশ্বের সব ধর্মপ্রচারকের মধ্যে মুহম্মদ (স.) সর্বাপেক্ষা কৃতী বা সার্থক ছিলেন।” এটি কোথায় বলা হয়েছে?
উত্তর : এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে










