• About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Thursday, April 2, 2026
  • Login
Bangla Data
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
No Result
View All Result
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
No Result
View All Result
Bangla Data
No Result
View All Result
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Home ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এইচএসসি

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

islamer itihas 1st paper 1st chapter short question

admin by admin
7 hours ago
in ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এইচএসসি
A A
0
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

Share on FacebookShare on Twitter

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে আরব সমাজের প্রাক-ইসলামিক অবস্থা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ইসলামের ইতিহাস  ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর থেকে আমরা জাহেলি যুগের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পাই। পাশাপাশি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এ নবী মুহাম্মদ (সা.)-এর আগমনের পূর্ববর্তী আরব বিশ্বের বাস্তবতা তুলে ধরা হয়েছে। তাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর ভালোভাবে অধ্যয়ন করলে ইসলামের সূচনা সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করা সম্ভব।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর – islamer itihas 1st paper 1st chapter short question

প্রশ্ন-১। এশিয়া মহাদেশের কোন প্রান্তে আরব উপদ্বীপের অবস্থান?

আপনি এগুলোও পড়তে পারেন

No Content Available

উত্তর : পশ্চিম প্রান্তে

প্রশ্ন-২। আরব উপদ্বীপের মোট জনসংখ্যা কত ?

উত্তর : ১ কোটি ২ লাখ ।

প্রশ্ন-৩। আরব দেশের মেরুদণ্ড কাকে বলা হয়?

উত্তর : লোহিত সাগরের তীরব্যাপী একটানা পর্বতমালাকে ।

প্রশ্ন-৪। আরবদের খনিজ সম্পদ কী?

উত্তর : মুক্তা ও লবণ।

প্রশ্ন-৫। আহল-উল-বাদিয়া কাদের বলা হয়?

উত্তর : মরুবাসীদের ।

প্রশ্ন-৬। মিশরীয়দের মতে ‘বা’ ও ‘কা’ অর্থ কী?

উত্তর : ‘বা’ অর্থ আত্মা ও ‘কা’ অর্থ দ্বিতীয় সত্তা ।।

প্রশ্ন-৭। গ্রিকদের দেওয়া নাম সুমের অর্থ কী?

উত্তর : কালো মানুষ

প্রশ্ন-৮। ‘Book of Job’ কী?

উত্তর : হিব্রু সাহিত্য ।।

প্রশ্ন-৯’। আরবে গোত্রপ্রধানকে কী বলা হয়?

উত্তর : শেখ ।।

প্রশ্ন-১০। ‘কাসিদা’ কী?

উত্তর : আরবদের কবিতা ।

প্রশ্ন-১১। ‘কাবিলা’-এর অন্য নাম কী? ।

উত্তর : গোত্র ।

প্রশ্ন-১২। Pictograph অর্থ কী?-

উত্তর : চিত্রলিখন ।

প্রশ্ন-১৩। ফারাও-এর প্রধান কর্মকর্তা কে ছিলেন?

উত্তর : পুরোহিত ।

প্রশ্ন-১৪। মিশরীয়দের হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতিতে কতটি চিহ্ন ছিল?

উত্তর : ২৪টি।

প্রশ্ন-১৫ । পিরামিডের ভিত্তি কী?

উত্তর : সমচতুর্ভুজ বা বর্গক্ষেত্র।

প্রশ্ন-১৬। আরবে উকাজ মেলা কত দিন স্থায়ী থাকত?

উত্তর : মাসব্যাপী।

প্রশ্ন-১৭। আরব দেশকে কী বলা হয়?

উত্তর : জাজিরাতুল আরব

প্রশ্ন-১৮। ইয়েমেন শব্দের অর্থ কী?

উত্তর :’ইয়েমেন’ শব্দের অর্থ সুখী।

প্রশ্ন-১৯। মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রাণীকে?

উত্তর : উটকে।

প্রশ্ন-২০। ‘আদ’ বংশ কোন রাজ্যের অধিবাসী ছিল?

উত্তর : হাজরামাউতের।

প্রশ্ন-২১। আরব ভূখণ্ডের কত অংশ মরুময়?

উত্তর:- আরব ভূখন্ডের এক-তৃতীয়াংশ মরুময়।

প্রশ্ন ২২। সার্বিয়ান রাজ্যের রাজধানী ছিল কোথায়?

উত্তর : মারিব ।

প্রশ্ন ২৩। কাতাবান রাজ্যের রাজধানী কোথায় ছিল?

উত্তর : তামনা (বর্তমানে কহলান) (

প্রশ্ন-২৪। আবরাহা কে ছিলেন?

উত্তর: হিমারীয় রাজ্যের খ্রিষ্টান রাজা।

প্রশ্ন-২৫। পালমিরা রাজ্যকে আরবরা কী নামে অভিহিত করত?

উত্তর : তাদমুর নামে।

প্রশ্ন-২৬। হাসান বিন সাবিত কোন বংশের কবি ছিলেন?

উত্তর : ঘাসসানি বংশের।

প্রশ্ন-২৭। কিন্দা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : সুয়র আকিল আল মুরার।

প্রশ্ন-২৮। হিব্রু সভ্যতা গড়ে উঠে কখন?

উত্তর : খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দে।

প্রশ্ন-২৯। গ্রিসের আয়তন কত?

উত্তর : প্রায় ২৫,০০০ বর্গমাইল।

প্রশ্ন-৩০। ‘আইয়ামে জাহেলিয়া’ অর্থ কী ?

উত্তর : অন্যকার যুগ ।

প্রশ্ন-৩১। জাজিরাতুল আরব কী দ্বারা বেষ্টিত?

উত্তর : তিন দিকে জল এবং এক দিকে মরুভূমি দ্বারা বেষ্টিত

প্রশ্ন-৩২। আরবগণ কোন জাতির বংশধর ?

উত্তর : সেমিটিক জাতির ।

প্রশ্ন-৩৩। আরবের উত্তরে কোন মরুভূমি অবস্থিত?

উত্তর : সিরিয়া মরুভূমি।

প্রশ্ন-৩৪ । আরবের পূর্বে কোন উপসাগর?

উত্তর : পারস্য উপসাগর।

প্রশ্ন-৩৫। শ্বেত ও লোহিত বালুকাপূর্ণ আরবের উত্তর অঞ্চল কী নামে পরিচিত?

উত্তর : নুফুদ।

প্রশ্ন-৩৬। দাহনা’ বলতে কেমন অঞ্চলকে বোঝায়?

উত্তর : জনপদবিহীন অঞ্চলকে

প্রশ্ন-৩৭। ‘আল হাররাহ’ বলতে কী বোঝায়

উত্তর : অসমতল, লাভা আচ্ছাদিত, ফাটলযুক্ত প্রস্তরময় আগ্নেয়গিরি অঞ্চলকে

প্রশ্ন-৩৮। হজরত মুহম্মদ (স.)-এর জন্মভূমি কোথায় ?

উত্তর : আরবের হেজাজ প্রদেশের মক্কানগরীতে।

প্রশ্ন-৩৯। আরব ভূমির আবহাওয়া কেমন?

উত্তর : শুষ্ক ও গরম।।

প্রশ্ন-৪০। আরবে খেজুরের বীজ গুঁড়া করে কাকে খাওয়ানো হতো

উত্তর : উটকে।

প্রশ্ন-৪১। ‘বায়দা’ শব্দের অর্থ কী?

উত্তর : জঙ্গল।

প্রশ্ন-৪২। বাদিয়াদেরকে অন্য কী নামে অভিহিত করা হয়।
উত্তর : বেদুইন ।।

প্রশ্ন-৪৩। দক্ষিণ আরবের ইয়েমেনের অধিবাসীদের কী নামে অভিহিত করা হয়।

উত্তর: হিমারীয়।

প্রশ্ন-৪৪। আরববাসীদের শতকরা কত ভাগ মরুভূমির বাসিন্দা?

উত্তর : ৮০ ভাগ ।

প্রশ্ন-৪৫। তৎকালীন সমাজে ‘মালা’ অর্থ কী ছিল?

উত্তর : পরামর্শ পরিষদ।

প্রশ্ন-৪৬। প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে?

উত্তর : মানুষের উদ্র থেকে সভ্যতা গড়ে উঠার পূর্ব পর্যন্ত দীর্ঘ সময়।

প্রশ্ন-৪৭। ‘ফেরাউন’ শব্দটির আরেকরূপ কী

উত্তর: ফারাও।

প্রশ্ন-৪৮। প্রাচীন মিশরে কতটি রাজবংশ রাজত্ব করেছে।

উত্তর : ৩১টি রাজবংশ ।

প্রশ্ন-৪৯। মিশরীয়দের সূর্যদেবতার নাম কী?

উত্তর : বে।

প্রশ্ন ৫০। হায়ারোগ্লিফিক’ কী

উত্তর : মিশরীয় লিপি এ

প্রশ্ন-৫১। মিশরীয়দের ব্যঞ্জনধ্বনি যুক্ত লিপির নাম কী?

উত্তর : ডেমোটিক (demotic)

প্রশ্ন-৫২। মিশরীয়দের মৃতদের পুস্তকের নাম কী?

উত্তর : বুক অব ডেড।

প্রশ্ন-৫৩। স্প্রিংকস-এর দেহ কিসের মতো?

উত্তর : সিংহের মতো।

প্রশ্ন-৫৪। সুমেরীয়দের নগররাষ্ট্রের প্রধানকে কী বলা হতো?

উত্তর : পাতেজি।’

প্রশ্ন-৫৫। সুমেরীয়দের শ্রেষ্ঠ অবদান মহাকাব্যের নাম কী?

উত্তর : গিলগামেশ ।

প্রশ্ন-৫৬। গিলগামেশ কতটি বড় মাটির ফলকে লেখা?

উত্তর : ১২টি।

প্রশ্ন-৫৭। ‘জেহোবা’ কে?

উত্তর : হিব্রুদের একেশ্বর আইন প্রদানকারী ও নৈতিক আদর্শের প্রতীক।

প্রশ্ন-৫৮। হিব্রু আইনের ধারাবাহিক সংগ্রহের একটি সাহিত্য নিদর্শনের নাম লেখ ।

উত্তর : তালমুদ ।

প্রশ্ন ৫৯। গ্রিকদের কৃষি উৎপাদনের মূল শ্রমিক শ্রেণির নাম কী

উত্তর : হেলট ।

প্রশ্ন-৬০। গ্রিকদের দুটি মহাকাব্যের নাম কী

উত্তর : ইলিয়ড ও ওডিসি ।।

প্রশ্ন-৬১। গ্রিক কবি ভার্জিলের অসামান্য রচনাকর্মের নাম কী?

উত্তর : ইনিড

প্রশ্ন-৬২। মুহম্মদ (স.)-এর পূর্ববর্তী এক শতাব্দীকালকে কী যুগ বলে?

উত্তর : তমসার যুগ।

প্রশ্ন-৬৩। আইয়ামে জাহেলিয়া যুগে যাসুসের যুদ্ধ কোন দুই গোত্রের মধ্যে হয়?

উত্তর : বনু বকর ও বনু তাঘলিব ।

প্রশ্ন-৬৪। মক্কায় ‘মালার’ একটি সভাকক্ষের নাম লিখ

উত্তর : দার-আন-নাদওয়া।

প্রশ্ন-৬৫। মক্কার কুরাইশরা বাণিজ্য সম্পর্ক স্থাপনে যে চুক্তি সম্পাদন করত তার নাম কী?

উত্তর : LAF (লাফ)

প্রশ্ন-৬৬। মুয়াল্লাকাতকে কোথায় ঝুলিয়ে রাখা হতো?

উত্তর : কাবা ঘরের দেয়ালে

প্রশ্ন-৬৭। কোন শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি?

উত্তর : ইয়ারাব ।।

প্রশ্ন-৬৮। মাকদেসি ও হামদানীর পরিচয় কী?

উত্তর : তৃতীয় হিজরির ভূগোলবিদ ।

প্রশ্ন-৬৯। আরবের পুরাতন অধিবাসীদের কী বলা হয়?

উত্তর : আরবে বায়দা ।

প্রশ্ন-৭০। বন কাহতান আরবের কততম জাতি?

উত্তর : দ্বিতীয় জাতি।

প্রশ্ন-৭১। আরব বেদুইনরা কোথায় বসবাস করে?

উত্তর : তাবুতে।

প্রশ্ন-৭২। ‘বেদুইনগণই ইসলামের মালমশলা সরবরাহ করেছিল। উক্তিটি কার?

উত্তর : হজরত উমর (রা.)।

প্রশ্ন-৭৩। মানবসভ্যতার বিকাশের ধারাকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে।

প্রশ্ন-৭৪ । প্রাগৈতিহাসিক যুগের মানবসমাজকে যে ২ ভাগে ভাগ করা হয় তা কী কী?

উত্তর : পুরোপলীয় ও নবোপলীয় ।

প্রশ্ন-৭৫। মিশরীয় সভ্যতা আজ থেকে প্রায় কত হাজার বছর আগে বিকশিত হয়?

উত্তর : সাড়ে পাঁচ হাজার বছর।

প্রশ্ন-৭৬। ফারাও চতুর্থ আমেন হোটেপ বহু দেবদেবীর পূজার পরিবর্তে, কোন দেবতার পূজার প্রবর্তন করেন?

উত্তর : এটন ।

প্রশ্ন-৭৭। মিশরীয়রা লাঙলের ব্যবহার কত খ্রিষ্টপূর্বে শুরু করে?

উত্তর : ৪৩০০ খ্রিষ্টপূর্বে এ

প্রশ্ন-৭৮ । ফারাও কোন রাজার সময়ে পুরোহিতরা দুর্নীতিপরায়ণ হয়ে পড়ে?

উত্তর : ফারাও ইখনাটনের সময়ে।

প্রশ্ন-৭৯। মিশরীয়রা কালো কালি তৈরিতে কী কী মেশাত?

উত্তর : নরম কার্বন আঠা আর পানি।

প্রশ্ন-৮০। পিরামিড ছাড়া মিশরীয়দের ২টি অমর কীর্তি কী কী?

উত্তর : স্ফিংকস ও মমি।

প্রশ্ন-৮১। সুমেরীয়দের মৃতদেহ কিসের নিচে সমাহিত?

উত্তর : বাসগৃহের নিচে

প্রশ্ন-৮২। মহানবি (স.)-এর আবির্ভাবের পূর্বে আরবে বিভিন্ন গোত্রের মধ্যে প্রায় কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছে?

উত্তর : ১৭০০টি প্রায় ।

প্রশ্ন-৮৩। ইসলাম-পূর্ব আরবে খ্রিষ্টানরা কোন ধর্মে বিশ্বাসী ছিল?

উত্তর : ত্রিত্ববাদে।

প্রশ্ন-৮৪। “কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক দলিল।” উক্তিটি কার?

উত্তর : হিট্টির।

প্রশ্ন-৮৫। উকাজ মেলার পুরস্কারপ্রাপ্ত কবিতাগুলো কীভাবে লিপিবদ্ধ করা হতো?

উত্তর : সোনালি অক্ষরে।

প্রশ্ন-৮৬। জাজিরাতুল আরব অর্থ কী?

উত্তর : আরব উপদ্বীপ ।

প্রশ্ন-৮৭। আরবের পশ্চিমে কোন সাগর?

উত্তর : লোহিত সাগর ।

প্রশ্ন-৮৮। আরব ভূখণ্ডের আয়তন কত?

উত্তর : ২৬,৫৮,৭৮১ বর্গ কিলোমিটার ।

প্রশ্ন-৮৯। আরবের জনবসতি প্রতি বর্গমাইলে কতজন?

উত্তর : মাত্র ৭ জন ।

প্রশ্ন-৯০ । ভূপ্রকৃতি হিসেবে আরবকে কত ভাগে ভাগ করা হয়?

উত্তর : তিন ভাগে ।

প্রশ্ন-৯১। আরবের বৃহত্তম মরুভূমি কোনটি?

উত্তর : দাহনা ।

প্রশ্ন-৯২। হেজাজের রাজধানী কোন শহর?

উত্তর : মক্কা শহর ।

প্রশ্ন-৯৩। বর্তমান সউদ বংশীয় বাদশাহদের জন্মভূমি কোথায়?

উত্তর : নজদ।

প্রশ্ন-৯৪ । উট গ্রীষ্মকালে কত দিন পানি পান না করেও কর্মক্ষম থাকে?

উত্তর : ১৫ দিন।

৯৫। আরবের খেজুর গাছ কী নামে প্রসিদ্ধ?

উত্তর : পাছের রানি নামে।

প্রশ্ন-৯৬। তৎকালীন আরববাসীর প্রধান খাদ্য ছিল কী?

উত্তর : খেজুর।

প্রশ্ন-৯৭। আদিম আরব কয় ভাগে বিভক্ত ছিল?

উত্তর: ৫ ভাগে ।

প্রশ্ন-৯৮। আদি আরবগণ কার বংশধর?

উত্তর: কাহতানের।

প্রশ্ন-৯৯। কুরাইশ কে ছিলেন?

উত্তর : ইসমাইল (আ)-এর ৫৮তম অধঃস্তন পুরুষ আল-ফিহর। তাঁরই আরেক নাম কুরাইশ।

প্রশ্ন-১০০। প্রাচীন আরবের জনসমষ্টির কত অংশ স্থায়ী বাসিন্দা ছিল?

উত্তর অংশ মাত্র।

প্রশ্ন-১০১। প্রাচীন আরবের কোন মহিলারা পুরুষের সমান অধিকার লাভ করত?

উত্তর : বেদুইন মহিলারা ।

প্রশ্ন-১০২। সার্বিয়ানগণ কখন রাজত্ব করেন?

উত্তর : খ্রিষ্টপূর্ব ৭৫০ হতে ১১৫ অব্দ পর্যন্ত।

প্রশ্ন-১০৩। মারিব নগর সমুদ্রপৃষ্ঠ হতে কত ফুট উঁচুতে?

উত্তর : ৩৯০০ ফুট উঁচুতে।

প্রশ্ন-১০৪। মিনাইয়ান রাজ্য কোথায় ছিল?

উত্তর : নাজরান ও হাজরামাউতের মধ্যবর্তী অঞ্চলে।

প্রশ্ন-১০৫। মিনাইয়ান রাজ্যের স্থায়িত্ব কাল ছিল কত?

উত্তর : খ্রিষ্টপূর্ব ১২০০ হতে ৬৫০ অব্দ পর্যন্ত।

প্রশ্ন-১০৬। হাজরামাউতের রাজধানী কোথায় ছিল?

উত্তর : সারওয়াহ ।

প্রশ্ন-১০৭। হাজরামাউত রাজ্যের স্থিতিকাল কত ছিল?

উত্তর : খ্রিষ্টপূর্ব ৫ম শতাব্দীর মধ্যভাগ থেকে ১ম খ্রিষ্টীয় শতাব্দীর এর শেষভাগ পর্যন্ত।

প্রশ্ন-১০৮। হিমারীয় নরপতিদের উপাধি কী ছিল?

উত্তর : তুব্বা ।

প্রশ্ন-১০৯। আবরাহা মক্কা অবরোধ করেন কখন?

উত্তর : ৫৭০ মতান্তরে ৫৭১ খ্রিষ্টাব্দে ।

প্রশ্ন-১১০। ‘আমুল ফিল’ কী?

উত্তর : যে বছর হিমারীয় রাজা আবরাহা হাতিবহর নিয়ে মক্কা অবরোধ করেন সে বছরকে ‘আমুল ফিল’ বলা হয়।

প্রশ্ন-১১১। নাবাতিয়ান রাজ্যের রাজধানী কোথায় ছিল?

উত্তর : পেট্রা।

প্রশ্ন-১১২। নাবাতিয়ান রাজ্য কত খ্রিষ্টাব্দে রোমানদের করতলগত হয়?

উত্তর : ১০৫ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন-১১৩। পালমিরানগণ কিসের উপাসনা করত?

উত্তর : সৌরজগতের

প্রশ্ন-১১৪। ঘাসসানি বংশের শেষ নরপতি কে ছিলেন?

উত্তর : জাবালা বিন আল-আইহাম।

প্রশ্ন-১১৫। লাখমিদ বংশে সর্বমোট কতজন নরপতি ছিলেন?

উত্তর : ২০ জন।

প্রশ্ন-১১৬। ইমরুল কায়েস কে ছিলেন?

উত্তর : ইমরুল কায়েস ছিলেন কিন্দা রাজ্যের সর্বশেষ রাজপুত্র এবং সর্বশ্রেষ্ঠ মুয়াল্লাকা কবি ।

প্রশ্ন-১১৭। পৃথিবীতে সর্বপ্রথম কোন মানবগোষ্ঠীর আবির্ভাব ঘটে?

উত্তর : নিয়ানডারথাল মানবগোষ্ঠীর

প্রশ্ন-১১৮ । পৃথিবীতে কখন সর্বপ্রথম মানবগোষ্ঠীর আগমন ঘটে?

উত্তর : খ্রিষ্টপূর্ব ৫,০০,০০০ হতে ১০,০০০ অব্দ পর্যন্ত।

প্রশ্ন-১১৯। পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়?

উত্তর : নীলনদ, ইউফ্রেতিস, তাইগ্রিস ও সিন্ধু নদের অববাহিকায়।

প্রশ্ন-১২০। সেমেটিক জাতি কার বংশধর?

উত্তর : নূহ (আ)-এর প্রথম পুত্র সামের বংশধর।

প্রশ্ন-১২১। নূহ (আ)-এর দ্বিতীয় পুত্র হামের বংশধরগণ কী নামে পরিচিত?

উত্তর : হ্যামিটিক।

প্রশ্ন-১২২। সেমেটিক জাতির আদি বাসস্থান কোথায় ছিল?

উত্তর : আরবভূমি।।

প্রশ্ন-১২৩। মিশরীয় সভ্যতার উদ্ধ ঘটে কখন?

উত্তর : খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দে।

প্রশ্ন-১২৪ । আধুনিক ইউরোপীয় সভ্যতার মূলে রয়েছে কোন সভ্যতা?

উত্তর : সেমেটিক সভ্যতা । )

প্রশ্ন-১২৫। নীলকন্যা বলা হয় কোন দেশকে?

উত্তর : মিশরকে ||

প্রশ্ন-১২৬। প্রফেসর ফ্রিল্ডার্স পেট্টির মতে, মিশরীয় সভ্যতা কত বছরের প্রাচীন?

উত্তর : ১০,০০০ বছর।

প্রশ্ন-১২৭। ‘নীলনদের দান’ বলা হয় কোন দেশকে?

উত্তর : মিশরকে।

প্রশ্ন-১২৮। নীলনদের উভয় তীর প্রাবিত হয় কখন?

উত্তর : প্রতিবছর জুন হতে অক্টোবর মাসের মধ্যে।

প্রশ্ন-১২৯। প্রাক-ডাইনেস্টি যুগ বলা হয় কাকে?

উত্তর : খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দের পূর্বের মিশরীয় ইতিহাসকে।

প্রশ্ন-১৩০। প্রাচীন মিশরের রাজাদের উপাধি কী ছিল?

উত্তর : ফারাও বা ফেরাউন ।

প্রশ্ন-১৩১। ফেরাউন শব্দের উৎপত্তি কোথা থেকে?

উত্তর : ‘পের-অ’ থেকে

প্রশ্ন-১৩২। পিরামিড কোন রাজা কর্তৃক নির্মিত হয়েছিল?

উত্তর : রাজা খুফু ।

প্রশ্ন-১৩৩। নির্মিত পিরামিডের ওজন কত?

উত্তর : ৩৮,৮৩,০০০ টন।

প্রশ্ন-১৩৪ । মিশরীয়দের প্রধান দেবতার নাম কী ছিল?

উত্তর : ‘আমন-রে’।

প্রশ্ন-১৩৫ । প্রাচীন মিশরীয়রা কাগজ তৈরি করত কী থেকে?

উত্তর : প্যাপিরাস নামক ঘাস থেকে ।

প্রশ্ন-১৩৬। সর্বপ্রথম জ্যামিতি ও অঙ্কশাস্ত্রের উদ্ভাবন করে কারা?

উত্তর : প্রাচীন মিশরীয়রা।

প্রশ্ন-১৩৭। মেসোপটেমীয় সভ্যতার আদি প্রতিষ্ঠাতা কোন জাতি?

উত্তর : সুমেরীয় জাতি।

প্রশ্ন-১৩৮ । সুমেরীয়দের আর্থিক লেনদেন হতো কিসের মাধ্যমে?

উত্তর : সোনা ও রুপার মাধ্যমে।

প্রশ্ন-১৩৯ । সুমেরীয়দের নির্মিত ধর্ম মন্দির কী নামে অভিহিত হতো?

উত্তর : জিগুরাত।

প্রশ্ন-১৪০। সুমেরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতি কী নামে অভিহিত হতো?

উত্তর : কিউনিফর্ম।

প্রশ্ন-১৪১। সুমেরীয় যুগের সর্বশ্রেষ্ঠ নৃপতির নাম কী ছিল?

উত্তর : ডঙ্গী।

প্রশ্ন-১৪২। ‘পড়ন্ত সূর্যের দেশ’ কোনটি?

উত্তর : সিরিয়া।).

প্রশ্ন-১৪৩। আমোরাইট বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?

উত্তর : হাম্মুরাবি ।

প্রশ্ন-১৪৪। হাম্মুরাবি আইন সংহিতায় কয়টি আইন খোদিত আছে?

উত্তর : ২৮২টি ।

প্রশ্ন-১৪৫। হাম্মুরাবির আইন সংহিতা কোথায় সংরক্ষিত

উত্তর : প্যারিসের ল্যুভর জাদুঘরে ।।

প্রশ্ন-১৪৬। হিবুগণ কোন জাতির শাখা?

উত্তর : সেমেটিক জাতির |

প্রশ্ন-১৪৭। হিবু গোত্রগুলোকে সংঘবন্ধ করে হিব্রুদেরকে সুসংহত জাতিতে পরিণত করেন কে?

উত্তর : ডেভিড বা দাউদ (আ)।

প্রশ্ন-১৪৮। হিব্রুদের ধর্মগ্রন্থের নাম কী?

উত্তর : তৌরাত বা ওল্ড টেস্টামেন্ট ।

প্রশ্ন-১৪৯। পারসিক শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তর: ‘পারস’ অথবা ‘ফারস’ হতে।

প্রশ্ন-১৫০। গ্রিক সম্রাট আলেকজান্ডার পারস্য সাম্রাজ্য দখল করেন কখন?

উত্তর : খ্রিষ্টপূর্ব ৩৩০ অব্দে।

প্রশ্ন-১৫১। পারস্যে সাসানীয় বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : আর্দেসি ।

প্রশ্ন-১৫২। সাসানীয় বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

উত্তর : নওশেরওয়া।

প্রশ্ন-১৫৩। মহানবি (স.)-এর দাওয়াতপত্র ছিঁড়ে ফেলেছিলেন কোন সাসানীয় সম্রাট?

উত্তর : খসরু পারভেজ।

প্রশ্ন-১৫৪ । বিখ্যাত ধর্মপ্রচারক জোরোয়েস্টার কত বছর বয়সে জরথুস্ট ধর্ম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন?

উত্তর : ৩০ বছর বয়সে

প্রশ্ন-১৫৫। গ্রিকরা নিজেদের দেশকে কী বলতো?

উত্তর : হেলাস।

প্রশ্ন-১৫৬। গ্রিকদের সর্বশ্রেষ্ঠ দেবতার নাম কী?

উত্তর : জিয়াস ।।

প্রশ্ন-১৫৭। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল কোন দেশের দার্শনিক ছিলেন?

উত্তর : গ্রিসের।

প্রশ্ন-১৫৮। রোমান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

উত্তর : ইতালীয় উপদ্বীপে।

প্রশ্ন-১৫৯। রোম নগরীর নামকরণ হয় কার নামানুসারে ?

উত্তর : নির্বাসিত রাজপুত্র রোমুলাসের নামানুসারে ।

প্রশ্ন-১৬০। রোমান রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী কে ছিলেন?

উত্তর : সম্রাট ।

প্রশ্ন-১৬১। রোমে রাজতন্ত্র উৎখাত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় কখন?

উত্তর : খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষভাগে ।

প্রশ্ন-১৬২। রোমানদের আমলে কোন ভাষা উন্নতির চরম শিখরে আরোহণ করে?

উত্তর : ল্যাটিন ভাষা ।

প্রশ্ন-১৬৩। খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশু জন্মগ্রহণ করেন কোন শহরে?

উত্তর : বেথেলহাম শহরে।

প্রশ্ন-১৬৪। ‘ক্রাইস্ট’ অর্থ কী?

উত্তর : ত্রাণকর্তা।

প্রশ্ন-১৬৫। ‘ক্রাইস্ট’ উপাধি দেওয়া হয়েছিল কাকে?

উত্তর : খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুকে।

প্রশ্ন-১৬৬। যিশুখ্রিষ্ট কতদিন তাঁর ধর্মমত প্রচার করেছিলেন?

উত্তর : মাত্র ১৮ মাস

প্রশ্ন-১৬৭। কোন সম্রাট যিশুকে হত্যা করেন?

উত্তর : সম্রাট তাহবেরিয়ান ।

প্রশ্ন-১৬৮ । গ্রিক ও রোমান সভ্যতার উপর ভিত্তি করে এশিয়া মাইনরে কোন সভ্যতা গড়ে উঠেছে?

উত্তর : বাইজান্টাইন সভ্যতা।

প্রশ্ন-১৬৯। ঘোড়া দৌড়ের সামান্য একটি ব্যাপারে আবেস ও ধুবিয়ান গোত্রের মধ্যে সংঘটিত যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল?

উত্তর : কয়েক শতাব্দী।

প্রশ্ন-১৭০। জাহেলিয়া যুগে আরবে কত ধর্মের লোক বাস করত?

উত্তর : পাঁচ ধর্মের।

প্রশ্ন-১৭১। জাহেলিয়া যুগে একেশ্বরবাদীরা কী নামে পরিচিত ছিল?

উত্তর : হানিফ নামে ।

প্রশ্ন-১৭২। ‘দিওয়ানুল আরব’ কী?

উত্তর : জাহেলিয়া যুগের কবিতাবলি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর পোস্টটি থেকে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও সঠিক উত্তর সহজ ভাবে জানতে পারবে। এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর অনুশীলন করলে পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হবে এবং মূল বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারবে।

admin

admin

আমি একজন শিক্ষা বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। আমার উদ্দেশ্য হলো শিক্ষা সবার জন্য সহজ ও গ্রহণযোগ্য এবং কার্যকর করে তোলা। এই ওয়েবসাইটে মানসম্মত শিক্ষামূলক কনটেন্ট ও স্টাডি গাইড এবং প্রয়োজনীয় টিপস শেয়ার করা হয়।

Related Posts

No Content Available
Please login to join discussion
  • Paragraphবাংলা অনুচ্ছেদ
  • Composition / Essayবাংলা রচনা
  • Email / Letterইমেইল / চিঠি
  • Dialogue Writingসংলাপ
  • Completing Storyগল্প সম্পূর্ণ
  • Applicationআবেদন পত্র
  • Flow Chartফ্লো চার্ট
  • Graph & Chartগ্রাফ লেখা
  • Summaryসারাংশ
  • Report Writingপ্রতিবেদন
  • Speechভাষণ
  • Dinlipiদিনলিপি
তৃতীয় শ্রেণি

সব সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

চতুর্থ শ্রেণি

সব সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

পঞ্চম শ্রেণি

সব সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

ষষ্ঠ শ্রেণি

সব সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

সপ্তম শ্রেণি

সব সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

অষ্টম শ্রেণি

সব সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সমাধান ও পরীক্ষা প্রস্তুতি

নবম-দশম শ্রেণি

SSC প্রস্তুতি, MCQ, সৃজনশীল প্রশ্ন ও সমাধান

একাদশ-দ্বাদশ শ্রেণি

HSC প্রস্তুতি, বোর্ড প্রশ্ন ও সমাধান

  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms & Conditions
Bangla Data Devoloper

© 2026 Bangla Data All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Contact Us

© 2026 Bangla Data All Rights Reserved.