সংক্ষেপে রবীন্দ্রনাথের দেখা ব্রিটিশ পার্লামেন্টের বর্ণনা দাও
উত্তর : রবীন্দ্রনাথের ‘যুরোপ-প্রবাসীর পত্র’ গ্রন্থের বর্ণনায় রবীন্দ্রনাথ যখন ইংল্যান্ডে তখন তিনি ব্রিটিশ পার্লামেন্টে যান। সেখানে তিনি প্রত্যক্ষ করে পালামেন্টের খুঁটিনাটি বিষয়গুলো।
ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্স। পার্লামেন্টের অভ্রভেদী চূড়া প্রকাণ্ড বাড়ি, হা করা ঘরগুলো দেখলে আশ্চর্য হতে হয়। ঘরের চারদিকে বার্ক, ফক্স, চ্যাটাম, ওঅলপোল প্রভৃতি রাজনীতি বিশারদ মহাপুরুষদের প্রস্তর মূর্তি টাঙানো। স্থানীয় সময় চারটে বাজলে হাউস খোলে।
একটা বড় ঘরে হাউস বসে, ঘরের চারদিকে গোল গ্যালারি, তার একদিকে দর্শকেরা, অন্যদিকে সাংবাদিকেরা। গ্যালারি অনেকটা থিয়েটারের ড্রেস সার্কলের মতো দেখতে। গ্যালারির নিচে স্টলে বসে মেম্বাররা; তাদের মাত্র দু’পাশে বরাদ্দ দশ হাতি বেঞ্চ। এক পাশের পাঁচখানি বেঞ্চিতে সরকারের দল, আর এক পাশের পাঁচখানিতে বিপক্ষ দল।
সম্মুখের প্লাটফর্মের উপর একটা কেদারা, সেটিতে বসেন স্পিকার। যদি কেউ কখনো কোনো অন্যায় ব্যবহার, বা কোনো আইন বিরুদ্ধ কাজ করে তবে স্পিকার উঠে তাঁকে বাধা দেন। যেখানে সাংবাদিকেরা বসে তার পিছনে খড়খড়ি দেওয়া একটা গ্যালারিতে মেয়েদের বসার জায়গা, বাইরে থেকে তাদেরকে দেখা যায় না।
কেউ একজন বক্তৃতা করলে অনেক মেম্বর সমস্বরে ‘ইয়া ইয়া’ করে চীৎকার করেন। অনেকের বক্তৃতার সময় অধিকাংশ সদস্য বাইরে যায়, কেউ বা বসে ঘুমায়। গ্ল্যাডস্টোনের মতো অবশিষ্ট বক্তার বক্তৃতা সবাই মনোযোগ দিয়ে শোনেন।


