শব্দ থেকে কবিতা গল্পের বহুনির্বাচনী প্রশ্ন
১. কবিতার জন্য কেমন শব্দ দরকার?
(ক) ঝলমলে শব্দ
(খ) মোহময় শব্দ
(গ) রঙিন জিবি
(ঘ) রংবেরঙের শব্দ
২. “সে-ই হতে পারে কবি” – কে?
(ক) যার অনেক পড়ালেখা আছে
(খ) যার ভালোবাসা আছে শব্দের জন্য
(গ) যার কবিতা পড়তে ভালো লাগে
(ঘ) যার শুদ্ধভাবে কথা বলার যোগ্যতা আছে
৩. কবির কী থাকলে নেচে নেচে ছন্দ আর শব্দ আসে?
(ক) ভালোবাসা থাকলে
(খ) স্বপ্ন থাকলে
(গ) জ্ঞান থাকলে
(ঘ) ভক্তি থাকলে
৪. কবিতা লিখতে হলে কোন কথা ভাবতে হবে?
(ক) প্রকৃতির কথা
(খ) জ্ঞানের কথা
(গ) নতুন কথা
(ঘ) মহৎ কথা
৫. কোন কথাকে শব্দ আর ছন্দের রঙিন সাজপোশাক পরালে কবিতা হয়ে উঠবে?
(ক) নতুন কথাকে
(খ) জ্ঞানের কথাকে
(গ) মহৎ কথাকে
(ঘ) সুরেলা কথাকে
৬. কী বলা খুব মুশকিল?
(ক) কোনটি রং
(খ) কবিতার রূপ
(গ) কবিতা কাকে বলে
(ঘ) কবিতার সুর
৭. কার চেহারা আছে?
(ক) বাতাসের
(খ) কবিতার
(গ) আলোর
(ঘ) আকাশের
৮. কবিতার পক্তিগুলো কেমন হয় না?
(ক) খুব বেশি লম্বা
(খ) খুব বেশি গভীর
(গ) খুব বেশি ছোটো
(ঘ) খুব বেশি বড়ো
৯. কোনটি দু-তিনবার পড়লে আর ভোলা যায় না?
(ক) উপন্যাস
(খ) গল্প
(গ) নাটক
(ঘ) কবিতা
১০. ঘুড়ি বানানোর জন্য দরকার কোনটি?
(ক) লাল বোতাম
(খ) সবুজ কাঁটা
(গ) কাগজ
(ঘ) কাপড়
১১. যার শব্দের জন্য ভালোবাসা আছে সে কী করতে পারে?
(ক) কবিতা লিখতে
(খ) শব্দবিদ হতে
(গ) ভাষাবিদ হতে
(ঘ) খেলোয়াড় হতে
১২. কবিরা কীসের মতো স্বপ্ন দেখেন?
(ক) গোলাপের
(খ) চাঁদের
(গ) পুতুলের
(ঘ) ফুলের
১৩. শব্দের গায়ে বিভিন্ন রং বলতে কী বোঝানো হয়েছে?
(ক) শব্দের বিভিন্ন অর্থকে
(খ) শব্দের ব্যবহার
(গ) শব্দের রং
(ঘ) শব্দের সুর
১৪. কবিরা কোন ধরনের কথা বলেন?
(ক) সাহিত্যের কথা
(খ) কঠিন কথা
(গ) গোলাপের মতো সুন্দর কথা
(ঘ) সাধারণ কথা
১৫. কবিতায় শব্দ দিয়ে বলা কথা কেমন হতে হবে?
(ক) মৌলিক
(খ) জটিল
(গ) অনুবাদমূলক
(ঘ) সাধারণ
১৬. কবিতা লেখার জন্য ছোটবেলা থেকেই কোন কাজটি করা অতি প্রয়োজনীয়?
(ক) পড়া ও শব্দ দেখা
(খ) অভিনয়
(গ) লেখা
(ঘ) গান শোনা
১৭. ‘জ্যোৎস্না’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) চাঁদ
(খ) সূর্য
(গ) চাঁদের আলো
(ঘ) রাতের আঁধার
১৮. “শব্দ থেকে কবিতা’ প্রবন্ধে কোন পাখির কথা উল্লেখ রয়েছে।
(ক) দোয়েল
(খ) বুলবুলি
(গ) চড়ুই
(ঘ) শালিক
১৯. ‘কবিতা’ মূলত কীসের সমষ্টি?
(ক) শব্দের
(খ) বর্ণের
(গ) বাক্যের
(ঘ) চিহ্নের
২০. দোকানি কবিতায় কবি চকচকে কী বিক্রি করার কথা বলেছেনা?
(ক) দিনের আলো
(খ) সূর্যের আলো,
(গ) চাঁদের আলো
(ঘ) বিদ্যুতের আলো
২১. ছোট বয়সে বুকে কী জমানো উচিত?
(ক) শব্দ
(খ) ভাষা
(গ) ছন্দ
(ঘ) শব্দ ও ছন্দ
২২. ‘চমকপ্রদ’ শব্দের অর্থ কী?
(ক) যা ভীত করে সবাইকে
(খ) যা ধ্বংস করে সবকিছু
(গ) যা অবাক করে দেয়
(ঘ) যা হীরের মতো চমকায়
২৩. কাঁঠালচাঁপা ফুলের গন্ধ কেমন?
(ক) মিষ্টি সৌরভপূর্ণ
(খ) ঘন চাঁপা চাঁপা
(গ) পাকা ফলের মতো
(ঘ) পাকা কাঁঠালের মতো
২৪. ‘উপমা’ শব্দের অর্থ কী?
(ক) তুলনা
(খ) ওজন
(গ) পরিমাপ
(ঘ) উপাধি
২৫. নূপুর কী?
(ক) পায়ে পরার অলংকার
(খ) হাতে পরার অলংকার
(গ) গায়ে পরার অলংকার
(ঘ) গলায় পরার অলংকার
২৬. “শব্দ থেকে কবিতা’ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য হলো-
(ক) ছন্দ সম্পর্কে জ্ঞান অর্জন
(খ) গদ্য রচনার কৌশল আয়ত্ত করা
(গ) শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা
(ঘ) মানুষকে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং মিলিয়ে কবিতা তৈরি করতে দেওয়া
২৭. কবিতা হচ্ছে সাহিত্যের নানা রূপের মধ্যে
(ক) একটি
(খ) শীর্ষস্থানীয়
(গ) অন্যতম
(ঘ) সর্বশেষটি
২৮. কীভাবে কবিতা লেখা হয়?
(ক) সুরে সুরে
(খ) রূপমাধুর্যে
(গ) ছন্দে ছন্দে
(ঘ) শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে
২৯. ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধের উপজীব্য কী?
(ক) শব্দের রূপ
(খ) ছন্দের রূপ
(গ) কবিতার রূপ ও রচনা কৌশল
(ঘ) সাহিত্যের রূপ ও রচনা কৌশল
৩০. শব্দের সাথে শব্দ মিলিয়ে কী লেখা হয়?
(ক) গল্প
(খ) নাটক
(গ) কবিতা
(ঘ) উপন্যাস
৩১. শব্দ থেকে কবিতা’ প্রবন্ধের রচয়িতা কে?
(ক) হুমায়ূন আহমেদ
(খ) হুমায়ুন আজাদ
(গ) সিরাজুল ইসলাম চৌধুরী
(ঘ) হাশেম খান
৩২. হুমায়ুন আজাদ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ?
(ক) ১৯৪৮ খ্রিষ্টাব্দে
(খ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
৩৩. কতো নদী সরোবর’ হুমায়ুন আজাদের কী জাতীয় রচনা?
(ক) গল্প
(খ) প্রবন্ধ
(গ) উপন্যাস
(ঘ) নাটক
৩৪. ‘যাদুকরের মৃত্যু’ হুমায়ুন আজাদের কী জাতীয় রচনা?
(ক) গল্প
(খ) নাটক
(গ) উপন্যাস
(ঘ) প্ৰবন্ধ
৩৫. হুমায়ুন আজাদ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ২০০৪ খ্রিষ্টাব্দে
(খ) ২০০৫ খ্রিস্টাব্দে
(গ) ২০০৩ খ্রিস্টাব্দে
(ঘ) ২০০২ খ্রিস্টাব্দে
৩৬. হুমায়ুন আজাদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) মুন্সীগঞ্জ
(খ) নারায়ণগঞ্জ
(গ) নরসিংদী
(ঘ) কুমিল্লা
৩৭. ‘অলৌকিক ইস্টিমার’ হলো হুমায়ুন আজাদের-
(ক) উপন্যাস
(খ) কাব্য
(গ) গল্প
(ঘ) প্রবন্ধ
৩৮. ‘লাল নীল দীপাবলি’ হুমায়ুন আজাদের কী জাতীয় গ্রন্থ?
(ক) প্রবন্ধ
(খ) উপন্যাস
(গ) ছোটগল্প
(ঘ) টক
৩৯. কবিতা তখনই কবিতা হয়ে ওঠে যখন-
i. অর্থভেদে শব্দের ব্যবহার সঠিক হয়
ii. পঙ্ক্তিতে মিল থাকে
iii. শুনতে মধুর লাগে না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪০. কবিতা লিখতে গেলে কবির থাকতে হবে—
i. শব্দের প্রতি ভালোবাসা
ii. স্বপ্ন দেখার ক্ষমতা
iii. নিত্যনতুন ভাবনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪১. কবিরা শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলেন—
i. কান্না
ii. হাসি
iii. আনন্দ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪২. কবিতা লেখার জন্য চাই—
i. অভিজ্ঞতা
ii. শব্দ
iii. স্বপ্ন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪৩. ছোট বয়সে কোনটি উচিত?
i. কবিতা পড়া
ii. চারদিকের ছবি দেখা
iii. বুকে ছন্দ আর শব্দ জমা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪৪. কবি দুদিন ধরে বিক্রি করছেন-
i. চাঁপার গন্ধ
ii. চাঁদের আলো
iii. ফুলের গান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪৫. কবিতা লিখতে হলে—
i. শব্দকে জানতে হবে
ii. জানতে হবে ছন্দ
iii. আর থাকতে হবে স্বপ্ন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৪৬. ছোটো বয়সে কবিতা লিখলে কবিতা হবে-
i. অসাধারণ
ii. ভাবনার ছাপহীন
iii. অপরিপক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪৭. কবিতা লেখার জন্য প্রয়োজন—
i. স্বপ্ন
ii. অভিজ্ঞতা
iii. অনুশীলন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪৮. সে-ই হতে পারে কবি-
i. যে শব্দকে খুব ভালোবাসে
ii. যে শব্দকে পছন্দ করে
iii. যে চাঁদের মতো স্বপ্ন দেখে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তারেক তার বাবাকে কবিতা লিখতে দেখে ভাবে, সেও কবিতা লিখবে। একদিন একটি কবিতা লিখে নিয়ে তার বাবা কবির সাহেবকে দেখায়। দেখে কবির সাহেব বলেন- বাবা, তুমি এখনও ছোটো, আগে বড়ো হও, অনেক শব্দ শেখো, শব্দের অর্থ শেখে, তারপর কবিতা লিখো ।
৪৯. উদ্দীপকের কবির সাহেবের মতের সঙ্গে শব্দ থেকে কবিয়া প্রবন্ধের লেখকের মতের কতটুকু সাদৃশ্য বিদ্যমান?
(ক) আংশিক সাদৃশ্য
(খ) পুরোপুরি সাদৃশ্য
(গ) আংশিক বিপরীত
(ঘ) সম্পূর্ণ বিপরীত
৫০. উদ্দীপকের কবির সাহেব এবং শব্দ থেকে কবিতা’ প্রবন্ধে লেখক গুরুত্ব দিয়েছেন-
i. শব্দের অর্থ
ii. নতুন শব্দ
iii. নতুন চিন্তাভাবনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i ii ও iii






