পাখি গল্পের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
১. কারা কুমুকে সোনাঝুরিতে রেখে আসার কথা বলেছে?
(ক) পিসিরা
(খ) কাকারা
(গ) দাদারা
(ঘ) মাসিরা
২. বাঃ তবে আর ভাবনা কী, কুমু— এ কথা কে বলেছে?
(ক) মা
(খ) দিদিমা
(গ) পিসি
(ঘ) বাবা
৩. কুমুর সহপাঠীর নাম কী?
(ক) অনিতা
(খ) হেনা
(গ) বিপাশা
(ঘ) হাসি
৪. হাজার হাজার বৃষ্টির জলের ফোঁটা’ কোথায় মিশে যাচ্ছে?
(ক) বিলের জলে
(খ) দিঘির জলে
(গ) নদীর জলে
(ঘ) সাগরের জলে
৫. বুনো হাঁসগুলো কী রঙের?
(ক) ধূসর বর্ণের
(খ) ও নীল বর্ণের
(গ) হালকা হলুদ বর্ণের
(ঘ) সাদা ফিকে ছাই বর্ণের
৬. লাটু হাতে কী নিয়ে দোতলার বড় ঘরে ঢুকল?
(ক) বুনো পাখি
(খ) হলুদ ফুল
(গ) সাদা ফুল
(ঘ) বুনো লতা
৭. লাটু কী নেই বলে কুমুর কাছে আফসোস করল?
(ক) এয়ারগান
(খ) কাঁচি
(গ) ছুরি
(ঘ) ভায়োলিন
৮. লাটুর বন্দুক না থাকায় কে খুশি হয়েছে?
(ক) দিদিমা
(খ) বাবা
(গ) কুমু
(ঘ) মাসিমা
৯. অতিথি পাখিরা বাঁধের কাছে দু-তিন দিন বিশ্রাম করে তারপর আবার কোন দিকে উড়ে যায়?
(ক) উত্তর
(খ) পূর্ব
(গ) দক্ষিণ
(ঘ) পশ্চিম
১০. লাটুর কথার প্রায় সঙ্গে সঙ্গে দুম করে কিসের শব্দ হলো?
(ক) বাজ পড়ার
(খ) বিদ্যুৎ চমকানোর
(গ) বন্দুকের গুলির
(ঘ) গাছ ভেঙে পড়ার
১১. ছোটো একটা ছাই রঙের বুনো হাঁস কোথায় আঁকড়ে পাকড়ে বসেছিল?
(ক) গোলাপ গাছের আড়ালে
(খ) লেবু গাছের আড়ালে
(গ) ধানখেতের মধ্যে
(ঘ) ঝাউ গছের আড়ালে
১২. লেখক বুনো হাঁসের কালো চোখের রংকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
(ক) মেঘ
(খ) মখমল
(গ) পদ্ম ফুল
(ঘ) কালো চুল
১৩. “ছি, ছি, ছি, নোংরা জিনিস ফেলে দে, ওসব কি বাঁচে!’- এ কথা কে বলতে পারে বলে লাটুর ধারণা?
(ক) বাবা
(খ) মা
(গ) দিদিমা
(ঘ) মাসিমা
১৪. ডাক্তার কুমুকে কী করতে বলেছে?
(ক) ওষুধ খেতে
(খ) খেলাধুলা করতে
(গ) হাত-পা চালাতে
(ঘ) পড়াশুনা করতে
১৫. ‘তোর যেমন বুদ্ধি। – কার?
(ক) কুমুর
(খ) দিদিমার
(গ) লাটুর
(ঘ) দীন
১৬. ভাঙা ডানা নিয়ে যেন পাখিটি পড়ে না যায় তার জন্য লাটু কী করল?
(ক) তাকে লেপের ভেতর রেখে দিল
(খ) ঝুড়ি দিয়ে বাসা বেঁধে দিল
(গ) খড়কুটো দিয়ে বাসা বেঁধে দিল
(ঘ) কাঠ দিয়ে বাসা বানিয়ে দিল
১৭. পাখিটা ডানা ঝটপট করছিল কেন?
(ক) আনন্দে
(খ) ভয়ে
(গ) রাগে
(ঘ) কষ্টে
১৮. লাটুর পা কেটে গেলে সে পায়ে কী লাগিয়েছিল?
(ক) সাদা মলম
(খ) গাদা ফুলের পাতা
(গ) হলুদ মলম
(ঘ) পূর্বার রস
১৯. পাখিটা ঝুড়িতে বসে ঠোট দিয়ে কী করছিল?
(ক) বুকের পালক পরিষ্কার করছিল
(খ) খাবার খাচ্ছিল
(গ) পোকা ধরছিল
(ঘ) ছানাকে খাওয়াচ্ছিল
২০. কুমু বিছুট ছুড়ে দিলে পাখিটা কী করল?
(ক) বিস্কুট খেল
(খ) জমে যেন পাথর হয়ে গেল
(গ) বিস্কুট ফেলে দিল
(ঘ) বাচ্চাটাকে খাওয়াল
২১. একটা হলদে বিড়াল লেবু গাছে উঠলে কুমু কী ভাবে?
(ক) এই বুঝি বিড়ালটা বাসাটা ভেঙে দেবে
(খ) বিড়ালটা বুঝি পাখির খাবার খেয়ে ফেলবে
(গ) বিড়ালটা বুঝি পাখিটাকে বাসা থেকে ফেলে দেয়
(ঘ) বিড়ালটা বুঝি পাখিটাকে খেয়ে ফেলে
২২. কারা দূর থেকে মজা দেখল?
(ক) দুটো কাক
(খ) দুটো বিড়াল
(গ) দুটো টিয়া
(ঘ) দুটো হাঁস
২৩. দুবার হেঁটে কুমু এসে যখন খাটে বসল, তখন তার কী মনে হলো?
(ক) ডান পা-টা এক বিঘতের চেয়ে বেশি তোলা যাচ্ছে
(খ) বাম পা-টা এক বিঘতের চেয়ে বেশি তোলা যাচ্ছে
(গ) সে বুঝি আর হাঁটতে পারবে না
(ঘ) কাল থেকেই সে হাঁটতে পারবে
২৪. পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পর কী করল?
(ক) ডানা ঝাপটাতে থাকল
(খ) বিলের জলে নামল
(গ) আকাশে উড়ে গেল
(ঘ) ডালটার ওপর চড়ে বসল
২৫. বৃষ্টি এলে পাখিটা কী করল?
(ক) ডালে বসে রইল
(খ) কুমুর জানালার ধারে বসে রইল
(গ) ঝুড়ির তলার গাছের ডালের আড়ালে লুকাল
(ঘ) বৃষ্টিতে ভিজল
২৬. কুমুর পাখিও একদিন হঠাৎ কী মনে করে ডাল ছেড়ে কী করেছিল?
(ক) বিলের জলে নেমেছিল
(খ) অনেকখানি উঁচুতে উড়ে গিয়েছিল
(গ) হাঁসের দলে মিশে গিয়েছিল
(ঘ) কাকদের দলে মিলে গিয়েছিল
২৭. বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলে তার কী মনে হলো?
(ক) ডান পা-টা আর ঠিক হবে না
(খ) ডান পা-টা ছোটই মনে হলো
(গ) বাম পা-টা ছোটই মনে হলো
(ঘ) সে-ও একদিন সবার মতো করে হাঁটতে পারবে
২৮. লাটু আর কুমু দিদিমাকে কীসের গল্প বলল?
(ক) পাখির
(খ) স্কুলের
(গ) বেড়াপের
(ঘ) পাখির ছানার
২৯. লাটু, কুমুর মতো আর কে পাখি ভালোবাসে?
(ক) বাবা
(খ) মাসি
(গ) দিদিমা
(ঘ) মঙ্গল
৩০. কুমু কীসের ফ্রেম পায়ে বেঁধে হাঁটতে শিখেছিল?
(ক) কাঠের
(খ) ইস্পাতের
(গ) লোহার
(ঘ) প্লাস্টিকের
৩১. ‘বন্দুক নেই ভালোই হয়েছে।’- কুমুর এ কথা বলার কারণ-
(ক) পাখিদের যেন মারতে না পারে
(খ) যাতে বাহাদুরি দেখাতে না পারে
(গ) সময় নষ্ট করতে না পারে
(ঘ) পড়ালেখার ক্ষতি যাতে না হয়
৩২. “কোত্থেকে এসেছে ওরা”- এ উক্তিটিতে ‘ওরা’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) পাখিদের
(খ) মহিষদের
(গ) গরুদের
(ঘ) ছাগলদের
৩৩. “আমিও যে পাখি ভালোবাসি”- উক্তিটি কার?
(ক) মাসিমার
(খ) কুমুর মায়ের
(গ) দিদিমার
(ঘ) মালের
৩৪. পাখিটির কোথায় গুলি লেগেছে?
(ক) পায়ে
(খ) ডানায়
(গ) পিঠে
(ঘ) ঝুটিতে
৩৫. কুমু কতক্ষণ পর জানালা দিয়ে উকি মারল?
(ক) দশ মিনিট
(খ) দশ-বারো মিনিট
(গ) পনেরো মিনিট
(ঘ) বারো-তেরো মিনিট
৩৬. কুমু কীসের বই পড়তে চেষ্টা করল?
(ক) উপন্যাসের
(খ) কবিতার
(গ) নাটকের
(ঘ) গল্পের
৩৭. কুমুর দিদিমা কোথায় থাকে?
(ক) সোনাঝুরিতে
(খ) বাঁশবাড়িয়া
(গ) শ্যামবাজারে
(ঘ) বিধাননগরে
৩৮. মাসিরা কুমুকে কত মাস মায়ের কাছে রাখার কথা বলে?
(ক) ১ মাস
(খ) ২ মাস
(গ) ৩ মাস
(ঘ) ৪ মাস
৩৯. কী সাদা চকচক করছে?
(ক) বিলের জল
(খ) খালের জল
(গ) নদীর জল
(ঘ) ডোবার জ্বল
৪০. আন্দামান কোন মহাসাগরে অবস্থিত?
(ক) ভারত
(খ) আটলান্টিক
(গ) প্ৰশান্ত
(ঘ) উত্তর
৪১. ‘নিমেষ’ শব্দটির অর্থ কী?
(ক) যার শেষ নেই
(খ) মুহূর্ত
(গ) যা দ্রুত শেষ হয়ে যায়
(ঘ) অশেষ
৪২. ‘আঁচড়ে-পাঁচড়ে’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে-
(ক) আঁচড় কেটে
(খ) অনেক চেষ্টা করে
(গ) আঁকড়ে ধরে
(ঘ) কোনো চেষ্টা ছাড়াই
৪৩. ‘বিষত’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) এক হাত পরিমাণ
(খ) দুই হাত পরিমাণ
(গ) আধা হাত পরিমাণ
(ঘ) আড়াই হাত পরিমাণ
৪৪. ‘মগডাল’ মানে কী?
(ক) উপরের ডাল
(খ) মাঝের ডাল
(গ) নিচের ডাল
(ঘ) বড় ডাল
৪৫. আন্দামান কাসের জন্য বিখ্যাত?
(ক) সামুদ্রিক প্রাণী
(খ) সামুদ্রিক মাছ
(গ) প্রাকৃতিক সৌন্দর্য
(ঘ) প্রবাল পাথর
৪৬. ‘পাখি’ গল্পটির উদ্দেশ্য কী?
(ক) পাখির সেবা-শুশ্রূষা করা
(খ) পশু-পাখি পোষ মানানো
(গ) অতিথি পাখিদের ভালোবাসা
(ঘ) প্রাণীদের প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলা
8৭. কী নিয়ে কুমুর ভাবনার শেষ নেই?
(ক) সে হাঁটতে পারবে কি না
(খ) সহপাঠীরা উপরের ক্লাসে উঠে যাবে
(গ) তার পরীক্ষা সন্নিকটে
(ঘ) পাখিটা উড়তে পারবে কি না
৪৮. কার গুলির আঘাতে বুনো হাস আহত হয়?
(ক) লাটু
(খ) মঙ্গল
(গ) শিকারি
(ঘ) বাবা
৪৯. কার সহযোগিতা নিয়ে কুমু পাখিটাকে সকল বিপদ থেকে বাঁচায়?
(ক) মাসিমা
(খ) দিম্মা
(গ) লাটু
(ঘ) মঙ্গল
৫০. কুমু কার কাছ থেকে সুস্থ হওয়ার প্রেরণা পায়?
(ক) লাটুর
(খ) মাসির
(গ) দিম্মার
(ঘ) পাখির
৫১. লীলা মজুমদার কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯০৭ সাল
(খ) ১৯০৯ সাল
(গ) ১৯০৮ সাল
(ঘ) ১৯১০ সাল
৫২. লীলা মজুমদার কলকাতার কোন বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন?
ক) রায়
(খ) বন্দ্যোপাধ্যায়
(গ) মুখোপাধ্যায়
(ঘ) ঠাকুর
৫৩. সাহিত্যিক হিসেবে লীলা মজুমদারের কোন বৈশিষ্ট্য সমর্থনযোগ্য?
(ক) বিজ্ঞানমনস্কতা
(খ) বাস্তব জীবনে বাধ
(গ) আকাশছোঁয়া কল্পনা
(ঘ) গ্রামীণ জীবন উপস্থাপন
৫৪. লীলা মজুমদার কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ২০০৪ সাল
(খ) ২০০৫ সাল
(গ) ২০০৭ সাল
(ঘ) ২০০৬ সাল
৫৫. নিচের কোন লেখক ২০০৭ সালে মৃত্যুবরণ করেন?
(ক) লীলা মজুমদার
(খ) আবুবকর সিদ্দিক
(গ) সুনির্মল বসু
(ঘ) কোনোজনই নয়
৫৬. কুমুর কান্না পায় যে কারণে-
i. পড়ার কথা ভাবলে
ii. তার সহপাঠীরা উপরের ক্লাসে উঠে যাবে ভাবলে
iii. একটা বছর পড়ার ক্ষতি হবে ভাবলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৫৭. অতিথি পাখিরা উড়ে আসে-
i. তীব্র শীত থেকে বাঁচতে
ii. উত্তরের দেশ থেকে
iii. শিকারির হাত থেকে বাঁচতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৫৮. বুনো হাঁসের ঝাঁকের জল ছেড়ে আকাশে উড়ে খুব খানিকটা ডাকাডাকি করে আবার জলে নামার কারণ—
i. বন্দুকের গুলির দুম দুম শব্দ
ii. ভয়
iii. শঙ্কা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৫৯. কুমুর গলার ভেতরটা টনটন করে ওঠে যে কারণে –
i. পাখিটাকে কাঁপতে দেখে
ii. পাখিটার কষ্ট দেখে
iii. পাখিটার রক্তাক্ত অবস্থা দেখে নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৬০. আহত পাখিটাকে যেভাবে রাখলে সে সুস্থ হয়ে উঠবে বলে কুমুর ধারণা—
i. চুন হলুদ দিয়ে ডানা বেঁধে রাখলে
ii. গরম জায়গায় রাখলে
iii. ঠান্ডা জায়গায় রাখলে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৬১. লেবু গাছের ডালে বাসা বেঁধে দেওয়ায় পাখিটার যে উপকার হলো-
i. ভাঙা ডানা নিয়ে সে পড়ে যায়নি
ii. অসুস্থ অবস্থায় বিশ্রাম নিতে সুবিধা হয়েছে
iii. শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬২. গাছের ডালে বসে পাখিটা ডানা ঝাপটাচ্ছিল যে কারণে-
i. উড়ার জন্য
ii. কষ্ট হচ্ছিল বলে
iii. পাখিদের উড়তে দেখে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i ii ও iii
৬৩. আনন্দের চোটে কুমু যা করে-
i. ঘরময় হেঁটে বেড়ায়
ii. নিজের বিছানা নিজে পাতে
iii. নিজে স্নান করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬৪. শোরগোল শব্দের অর্থ-
i. চিৎকার
ii. চেঁচামেচি
iii. প্রতিবাদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬৫. কুমু বাড়িতে চিঠি লিখে জানায় সে-
i. নিয়মিত পড়াশুনা করে
ii. ধীরে ধীরে সুস্থ হচ্ছে
iii. পরীক্ষা দেবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬৬. ‘পাখি’ গল্পে প্রতিফলিত হয়েছে—
i. কুমুর সহমর্মিতা
ii. লাটুর প্রতিযোগিতা
iii. প্রাণীর প্রতি মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৬৭. লাটু পাখিটিকে দেখতে পায় –
i. দূরে থেকে
ii. জানালা দিয়ে
iii. উকি মেরে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬৮. ‘পাখি’ গল্পে কুমুর মাসিরা তার মাকে বলেছিলেন-
i. কিচ্ছু ভাবিসনে, রোগতো সেরেই গেছে
ii. সোনাঝুরিতে তিন মাস রেখে দে
iii. দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii






