মরু ভাস্কর গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উওর
প্রশ্ন ১। হজরত মুহাম্মদ (স.)-এর ভৃত্যের নাম কী?
উত্তর : হজরত মুহাম্মদ (স.)-এর ভৃত্যের নাম- ‘আনাস’।
প্রশ্ন ২। ‘মরু-ভাস্কর’ প্রবন্ধের লেখক কে?
উত্তর : ‘মরু-ভাস্কর’ প্রবন্ধের লেখক হবীবুল্লাহ্ বাহার।
প্রশ্ন ৩। হজরত আনাস কত বছর মুহম্মদ (সা.)-এর ভৃত্য ছিলেন?
উত্তর : হজরত আনাস দশ বছর মুহম্মদ (সা.)-এর ভৃত্য ছিলেন।
প্রশ্ন ৪। হজরত মুহাম্মদ (স.) কত বছর বেঁচে ছিলেন?
উত্তর : হজরত মুহাম্মদ (স.) ৬৩ বছর বেঁচে ছিলেন।
প্রশ্ন ৫। ‘মরু-ভাস্কর’ শব্দের অর্থ কী? |
উত্তর : মরু-ভাস্কর শব্দের অর্থ মরুভূমির সূর্য।
প্রশ্ন ৬। হবীবুল্লাহ্ বাহার কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : হবীবুল্লাহ্ বাহার ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন ৭। হবীবুল্লাহ্ বাহার কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : হবীবুল্লাহ্ বাহার ১৯৬৬ সালের এপ্রিল মাসে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন ৮। মহাপুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষের নাম কী?
উত্তর : মহাপুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষের নাম হজরত মুহাম্মদ (স.)।
প্রশ্ন ৯। হজরত মুহাম্মদ (স.)-এর জীবনের প্রতিটি খুঁটিনাটি বিবরণ কীভাবে যাচাই করা হয়েছে?
উত্তর : হজরত মুহাম্মদ (স.) জীবনের প্রতিটি খুঁটিনাটি বিবরণ সত্যের কষ্টিপাথরে ঘষে যাচাই করা হয়েছে ।
প্রশ্ন ১০। মদিনার অধিনায়ক থাকা অবস্থায় মহানবি (স.)-এর ঘরে কী আসবাব ছিল?
উত্তর : একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি।
প্রশ্ন ১১। কাকে অনেক সময় অনাহারে থাকতে হতো?
উত্তর : হজরত মুহাম্মদ (স.)-কে অনেক সময় অনাহারে থাকতে হতো।
প্রশ্ন ১২। হজরত মুহাম্মদ (স.)-এর চরিত্রে কীসের সংমিশ্রণ ঘটেছিল?
উত্তর : হজরত মুহাম্মদ (স.)-এর চরিত্রে কোমল আর কঠোরের সংমিশ্রণ ঘটেছিল।
প্রশ্ন ১৩। বজ্রের মতো কঠোর এবং কুসুমের চেয়েও কোমল কার চারিত্রিক বৈশিষ্ট্য?
উত্তর : বজ্রের মতো কঠোর এবং কুসুমের চেয়েও কোমল মহানবি হজরত মুহাম্মদ (স.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য ।
প্রশ্ন ১৪। মহানবি (স.)-এর দাই-মা’র নাম কী?
উত্তর : মহানবি (স.)-এর দাই-মা’র নাম হালিমা।
প্রশ্ন ১৫। মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও হযরতের মুখে কী উচ্চারিত হয়নি?
উত্তর : মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও হযরতের মুখে ‘অভিসম্পাতের’ বাণী উচ্চারিত হয়নি।
প্রশ্ন ১৬। হজরত মুহাম্মদ (স.) চরিত্রের অন্যতম বিশেষত্ব কী?
উত্তর : হজরত মুহাম্মদ (স.) চরিত্রের অন্যতম বিশেষত্ব সাম্য প্রতিষ্ঠা।
প্রশ্ন ১৭। মহানবি (স.) কাকে মুয়াজজিন নিযুক্ত করেছিলেন?
উত্তর : হাবশি গোলাম বেলালকে মুয়াযযিন নিযুক্ত করেছিলেন।
প্রশ্ন ১৮। সে যুগে কাকে কেন্দ্র করে নারীত্বের আদর্শ গড়ে উঠেছিল?
উত্তর : হজরত ফাতেমা (রা.)-কে কেন্দ্র করে সে যুগে নারীত্বের আদর্শ গড়ে উঠেছিল ।
প্রশ্ন ১৯। জ্ঞানসাধকের দোয়াতের কালিকে মহানবি (স.) কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর : জ্ঞানসাধকের দোয়াতের কালিকে মহানবি (স.) শহিদের রক্তের সঙ্গে তুলনা করেছেন।
প্রশ্ন ২০। মহানবি (স.) জ্ঞানের আলোয় কীসের প্রেরণা দিয়ে গেছেন?
উত্তর : মহানবি (স.) জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন।
প্রশ্ন ২১। ‘আবিসিনিয়ার’ বর্তমান নাম কী?
উত্তর : ‘আবিসিনিয়া’র বর্তমান নাম ইথিওপিয়া।
প্রশ্ন ২২। ‘মরু-ভাস্কর’ প্রবন্ধের উদ্দেশ্য কী?
উত্তর : মরু-ভাস্কর প্রবন্ধের উদ্দেশ্য হলো- মহামানবদের প্রতি শিক্ষার্থীর শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা ।
প্রশ্ন ২৩। মহানবি (স.) ভেদাভেদের পরিবর্তে মানবসমাজে কী প্রচার করে গেছেন?
উত্তর : মহানবি (স.) ভেদাভেদের পরিবর্তে মানবসমাজে সাম্যের বাণী প্রচার করে গেছেন ।






