লখার একুশে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর – গল্পটিতে একুশে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা । কথা বলতে পারে না সে । কিন্তু তাতে কীই-বা আসে যায়। লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহিদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আঁ আঁ আঁ আঁ ধ্বনির মধ্য দিয়েই বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।
লখার একুশে গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। লখার গলা দিয়ে কী শব্দ বের হলো?
উত্তর : লখার গলা দিয়ে আঁ আঁ আঁ শব্দ বের হলো।
প্রশ্ন ২। পথে পথে কীসের ঢল নেমেছে?
উত্তর : পথে পথে মিছিলের ঢল নেমেছে।
প্রশ্ন ৩। শান কখন পুড়ে গরম হয়?
উত্তর : শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয় ।
প্রশ্ন ৪। ‘লখার একুশে’ গল্পটির রচয়িতা কে?
উত্তর : ‘লখার একুশে’ গল্পটির রচয়িতা আবুবকর সিদ্দিক ।
প্রশ্ন ৫। আবুবকর সিদ্দিক কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : আবুবকর সিদ্দিক বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন ।
প্রশ্ন ৬। ‘লখার একুশে’ গল্পের অদ্ভুত গাছটার ফুলগুলো কেমন?
উত্তর : ‘লখার একুশে’ গল্পের অদ্ভুত গাছটার ফুলগুলো রক্তের মতো টুকটুকে লাল ।
প্রশ্ন ৭। ‘লখার একুশে’ গল্পের সকালটা কী রকম ছিল?
উত্তর : ‘লখার একুশে’ গল্পের সকালটা বড়ো আশ্চর্য সুন্দর ছিল।
প্রশ্ন ৮। ‘লখার একুশে’ গল্পে বর্ণিত পথে নেমে আসা মিছিলকারীদের ঠোঁটে কী ছিল?
উত্তর : লখার একুশে’ গল্পে বর্ণিত পথে নেমে আসা মিছিলকারীদের ঠোঁটে প্রভাতফেরির গান ছিল ।
প্রশ্ন ৯। ‘লখার একুশে’ গল্পটি পাঠের উদ্দেশ্য কী ?
উত্তর : ‘লখার একুশে’ গল্পটি পাঠের উদ্দেশ্য— ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা ।
প্রশ্ন ১০। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটির রচয়িতা কে?
উত্তর : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটির রচিতা আবদুল গাফ্ফার চৌধুরী।
প্রশ্ন ১১। ‘আমার ভাইয়ের …. ভুলিতে পারি।’ গানটির সুরকার কে?
উত্তর : “আমার ভাইয়ের ….. ভুলিতে পারি।’ গানটির সুরকার শহিদ আলতাফ মাহমুদ।
প্রশ্ন ১২। শত শত মানুষ হাতে ফুল নিয়ে প্রভাতফেরির গান গেয়ে ধীর গেয়ে কোন দিকে এগিয়ে যাচ্ছে?
উত্তর : শত শত মানুষ হাতে ফুল নিয়ে প্রভাতফেরির গান গেয়ে ধীর পায়ে শহিদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে।






