ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ-দুঃখ, আনন্দ-ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক।‘কাবুলিওয়ালা’ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন।
দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের, যে সময়ের বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন, পিতা সব সময়ই তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গলচিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। ‘কাবুলিওয়ালা’ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উম্মোচন করেছেন।
লখার একুশে গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ)
১. ‘লখার একুশে’ গল্পটির চরিত্র কোনটি?
ক) স্ফটিক
খ) নিতাই
গ) বলাই
ঘ) লখা
২. লখা আসলে একজন—
ক) বিশ্বান
খ) জানী
গ) সাহসী
ঘ) প্রতিবন্ধী
৩. লখার রাতের শোয়ার বিছানা কেমন?
ক) পালঙ্কের ওপর
খ) কাঠের চৌকির
গ) নরম তুলতুলে তুলোর
ঘ) কংক্রিটের তৈরি
৪. “লখার রাতের বিহানা ফুটপাতের কঠিন শান। ” বাক্যটিতে মূলত প্রকাশিত হয়েছে লখার
ক) পিতৃহীনতা
খ) নিরক্ষরতা
গ) মূর্খতা
ঘ) দরিদ্রতা
৫. লখার বিছানা দিনে গরম ও রাতে বরফের মতো ঠান্ডা হয় কেন?
ক) শীতাতপ নিয়ন্ত্রিত তাই
খ) জানালা খোলা থাকে তাই
গ) রৌদ্র ও বাতাসের কারণে
ঘ) টিনের চালার তৈরি ঘর তাই
৬. লখার পেশা কী?
ক) দোকানের বেয়ারা
খ) ছেঁড়া কাগজ কুড়ানো
গ) রিকশা চালনা
ঘ) চুরি করা
৭. লখা কাকে দেখেনি এবং চেনে না?
ক) মাকে
খ) মামাকে
গ) বাবাকে
ঘ) দাদাকে
৮. লেখক রেললাইনকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
ক) সাপের সঙ্গে
খ) পাখির সঙ্গে
গ) লম্বা কোনো ফিতার সঙ্গে
ঘ) রাস্তার সঙ্গে
৯. লখা কী দিয়ে ইস্পাত লাইনে ঠুক ঠুক ঠুকে তার উপর কান পাতে।
ক) পাথর
খ) লাঠি
গ) ইটের টুকরো
ঘ) হাত
১০. গানের সুরলহরি বয়ে যায় কোথায়?
ক) মাঠে
খ) কানের ভিতর
গ) মাথার ভেতর
ঘ) নদীতে
১১. মস্ত নিচু খাদ কোথায়?
ক) রেললাইনের ওপারে
খ) বাড়ি থেকে দূরে
গ) লখার বাড়ির উঠোনে
ঘ) বনের এক ধারে
১২. কেমন গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে লখাকে ভয় দেখায়?
ক) ঘন
খ) লম্বা লম্বা
গ) ধেড়ে ধেড়ে
ঘ) বুড়ো বুড়ো
১৩. লখার কোথায় কাঁটা ঢোকে?
ক) বাঁ হাতে
খ) ডান হাতে
গ) বাঁ পায়ে
ঘ) ডান পায়ে
১৪. লখার অসহ্য যন্ত্রণা কীসে হয় ?
ক) পা কেটে যাওয়ায়
খ) কাটা ফোটায়
গ) হাত ভেঙে যাওয়ায়
ঘ) মচকা লাগার
১৫. গাছের পাতা বেয়ে কী গড়িয়ে পড়ছে ?
ক) পানি
খ) পোকা
গ) শিশির
ঘ) ফুলের পাপড়ি
১৬. কষ্ট লাগছে। আহা কীসের কষ্ট।” কথাটি কার উদ্দেশ্যে বলা হয়েছে?
ক) কাঠবেড়ালির
খ) গাছের
গ) লখার
ঘ) ফুলের
১৭. লখার একুশে’ গল্পটিতে ‘লক্ষ্মীসেনারা’ বলে কাদের সম্বোধন করা হয়েছে?
ক) লখাকে
খ) লখার বন্দুদের
গ) থোকা থোকা ফুলগুলোকে
ঘ) ভাষা শহিদদের
১৮. সেদিন সকাল ছিল বড়ো আশ্চর্য সুন্দর কোন দিন?
ক) সাতই মার্চ
খ) ষোলই ডিসেম্বর
গ) ছাব্বিশে মার্চ
ঘ) একুশে ফেব্রুয়ারি
১৯. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটি লখা কীভাবে গাইছে?
ক) সুর করে
খ) সবার সুরে
গ) আঁ আঁ করে
ঘ) হাত ইশারার
২০. লখা একুশে ফেব্রুয়ারির গানটি আঁ আঁ আঁ করে পায় কেন?
ক) এর চেয়ে বেশি লখা গাইতে পারে না
খ) লখা জন্ম থেকেই কথা বলতে পারে না
গ) ইচ্ছা করে
ঘ) ব্যঙ্গ করে
২১. লখা শহিদ মিনারে কী করতে গিয়েছিল?
ক) শ্রদ্ধা নিবেদন করতে
খ) খাবার খেতে
গ) কাগজ কুড়াতে
ঘ) গুলি খেলতে
২২. লখার একুশে’ গল্পে কোন পোকার কথা উল্লেখ করা হয়েছে?
ক) গুবরে পোকা
খ) প্ৰজাপতি
গ) ঝিঁঝিঁ পোকা
ঘ) ফড়িং
২৩. শহিদ মিনার বিশেষত্ব বহন করে?
ক) শহিদদের স্মৃতি
খ) প্রকৃতিপ্রেম
গ) বাংলার ঐতিহ্য
ঘ) স্বদেশপ্রেম
২৪. মিছিলের ঢল কোথায় এগিয়ে চলেছে?
ক) স্মৃতিসৌধে
খ) শহিদ মিনারে
গ) বধ্যভূমিতে
ঘ) জাতীয় উদ্যানে
২৫. শিশিরে ভেজা তুলতুলে জিনিসটি কী?
ক) পাতা
খ) মাঠ
গ) ফুল
ঘ) ঘাস
২৬. কী দেখলে লখার বুক ভয়ে কেঁপে ওঠে?
ক) শিয়াল
খ) মূর্তি
গ) ছায়া
ঘ) অন্ধকার
২৭. আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটি কাদের উদ্দেশ্যে রচিত?
ক) ছাত্রদের
খ) জনগণের
গ) ভাষা আন্দোলনের শহিদদের
ঘ) স্বাধীনতা যুদ্ধে শহিদদের
২৮. আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির সুরকার কে?
ক) আবদুল গাফ্ফার চৌধুরী
খ) আব্দুল জব্বার
গ) শহিদ আলতাফ মাহমুদ
ঘ) আবুবকর সিদ্দিক
২৯. ‘লখার একুশে’ রচনায় কংক্রিটের তৈরি ফুটপাথ বোঝাতে নিচের কান শব্দটি ব্যবহার হয়েছে?
ক) শান
খ) গলিপথ
গ) সিঁড়ি
ঘ) কংক্রিট
৩০. ‘ত্যানাখানি’ কী?
ক) পুরোনো জুতা
খ) পুরোনো কাঁথা
গ) পুরোনো বিছানা
ঘ) পুরোনো ছেঁড়া কাপড়
৩১. ‘মেঙে’ শব্দের অর্থ কোনটি?
ক) ভেঙে
খ) পেয়ে
গ) চেয়ে
ঘ) গিয়ে
৩২. নিচের কোন ব্যক্তি ভাষাসৈনিক?
ক) আসাদ
খ) মতিউর
গ) জব্বার
ঘ) নূর মোহাম্মদ
৩৩. শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনার ঢাকার কোথায় অবস্থিত?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে
খ) ঢাকা মেডিক্যাল কলেজের পাশে
গ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে
ঘ) টিএসসির পাশে
৩৪. ‘মগডাল’ শব্দটির অর্থ কী?
ক) গাছের সবচেয়ে উঁচু ডাল
খ) গাছের প্রধান ডাল
গ) গাছের শাখা
ঘ) গাছের প্রশাখা
৩৫. ‘লখার একুশে’ গল্পটির পাঠের উদ্দেশ্য কী?
ক) ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা
খ) মহান স্বাধীনতা যুদ্ধের রূপরেখা বর্ণনা করা
গ) শহিদ মিনারের গুরুত্ব ও অবস্থান তুলে ধরা
ঘ) দক্ষ ও যোগ্য নাগরিকের দেশপ্রেমের বর্ণনা করা
৩৬. ‘লখার একুশে’ গল্পটিতে কীসের প্রভাবের কথা বলা হয়েছে?
ক) একুশে ফেব্রুয়ারির
খ) লাল ফুলের
গ) প্রতিবন্ধী বালকের
ঘ) প্রভাতফেরির গানের
৩৭. গল্পের লখা-
ক) এক গ্রাম্য কিশোর
খ) অতিসাধারণ এক কিশোর
গ) এক উদভ্রান্ত কিশোর
ঘ) এক দুরন্ত কিশোর
৩৮. ‘লখার একুশে’ গল্পটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক) ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা
খ) মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা
গ) লখার আঁ আঁ আঁ আঁ
ঘ) ভাষা আন্দোলনের স্লোগান
৩৯. ‘লখার একুশে’ গল্পটিতে একুশে ফেব্রুয়ারির কেমন প্রভাবের কথা বলা হয়েছে?
ক) বিনাশী
খ) তাৎপর্যপূর্ণ
গ) গুরুত্বপূর্ণ
ঘ) অবিনাশী
৪০. ‘লখার একুশে’ গল্পের লেখক কে?
ক) আশরাফ সিদ্দিকী
খ) নারায়ণ চক্রবর্তী
গ) আবু সিদ্দিকী
ঘ) আবুবকর সিদ্দিক
৪১. আবুবকর সিদ্দিক কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৩৩ সালে
খ) ১৯৩৫ সালে
গ) ১৯৩৪ সালে
ঘ) ১৯৩৬ সালে
৪২. ‘বারুদ পোড়া প্রহর’- কার লেখা গ্রন্থ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) আবুবকর সিদ্দিক
ঘ) হাবীবুল্লাহ বাহার
৪৩. নিচের কোন গ্রন্থটি আবুবকর সিদ্দিকের রচনা?
ক) মিসির আলীর অমনিবাস
খ) জলরাক্ষস
গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ) সোনার পালঙ্ক
৪৪. নিচের কোন লেখক বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন?
ক) লীলা মজুমদার
খ) হবীবুল্লাহ বাহার
গ) হুমায়ুন আজাদ
ঘ) আবুবকর সিদ্দিক
৪৫. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) আলতাফ মাহমুদ
ঘ) আবদুল গাফ্ফার চৌধুরী
৪৬. ‘লখার একুশে’ গল্পের লেখক আবুবকর সিদ্দিকের জন্ম কোন জেলায়?
ক) লালমনিরহাট
খ) সিরাজগঞ্জ
গ) বাগেরহাট
ঘ) যশোর
উদ্দীপকটি পড়ে ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কৃষ্ণচূড়ার ঐ লাল রঙে মাখানো
ভাই হারানোর দীর্ঘশ্বাস
তবু ঐ লাল রং বাঙালির গর্ব
ফেব্রুয়ারির অবিনাশী চেতনার ধারক।
৪৭. উদ্দীপকের লাল রং এর সঙ্গে যে চেতনার মিল রয়েছে-
ক) সংগ্রামের
খ) গর্বের
গ) বিদ্রোহের
ঘ) বেদনার
৪৮. উদ্দীপক এবং ‘লখার একুশ’ গল্পানুসারে লাল রঙের বৈশিষ্ট্য-
i. শহিদের বুকের রক্তের লাল রং
ii. কৃষ্ণচূড়া, পলাশ ফেব্রুয়ারি ফুল
iii. লাল রং বিপ্লবী চেতনার রং নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii iii
উদ্দীপকটি পড়ে ৫৯ থেকে ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মাইকেল রাজীবের বন্ধু। নরওয়ে থেকে বাংলাদেশে বেড়াতে
এসেছে রাজীবের সাথে এবং একুশে ফেব্রুয়ারি সকালে রাজীবের
সাথে চলেছে। শহিদ মিনারের দিকে। মাইকেলের চোখে পড়ে
হাতে-পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় এক লোক স্ট্রেচারে করে
শহিদ মিনারে এসেছে ফুল দিতে। মাইকেল আবেগজড়িত কণ্ঠে
রাজীবকে বলে, এজন্যই সব জাতির কাছে বাঙালিরা শ্রদ্ধেয়।
৪৯. উদ্দীপকটি ‘লখার একুশে’ গল্পের কোন চেতনাকে ধারণ করে?
ক) একুশে ফেব্রুয়ারির
খ) মুক্তিযুদ্ধের
গ) স্বাধীনতার
ঘ) বাঙালির সাহসিকতার
৫০. উদ্দীপকের ঘটনাটি ‘লখার একুশে’ গল্পের যে বিষয়কে ইঙ্গিত করে-
i. বাঙালির ভাষাপ্রেম
ii. ভাষা ও ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধাবোধ
iii. একুশের অবিনাশী চেতনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii iii
৫১. উদ্দীপক এবং ‘লখার একুশে’ গল্পের শিক্ষণীয় দিক হলো-
i. বাঙালির চেতনার পরিচয় দেওয়া
ii. ভাষাপ্রেম জাগ্রত করা
iii. একুশের চেতনাকে ধারণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও ii
ঘ) ii iii






