ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর খুঁজছেন? এই পোস্টে এইচএসসি শিক্ষার্থীদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে।
এই অধ্যায়ে ইসলামি ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ, ব্যক্তি ও ঘটনাবলি সম্পর্কে মৌলিক ধারণা দেওয়া হয়েছে যা জ্ঞানমূলক প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সহজভাবে মনে রাখার জন্য এখানে বাছাইকৃত প্রশ্ন ও স্পষ্ট উত্তর সাজানো হয়েছে।
প্রশ্ন-১। খিলাফত সম্পর্কে ঐতিহাসিক মজীদ খাদ্দুরী কী বলেছেন?
উত্তর : “খিলাফত হচ্ছে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইহলৌকিক নেতৃত্বের একটি প্রতিষ্ঠান।”
প্রশ্ন-২। খলিফা শব্দের অর্থ কী?
উত্তর : প্রতিনিধি বা উত্তরাধিকারী।
প্রশ্ন-৩। খুলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা কে ছিলেন?
উত্তর : হজরত আবু বকর (রা.)।
প্রশ্ন-৪ । ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন?
উত্তর : হজরত ওমর (রা.)।
প্রশ্ন-৫। হজরত ওসমান কত তারিখে শহিদ হন?
উত্তর : ১৭ই জুন, ৬৫৬ খ্রিষ্টাব্দ ।
প্রশ্ন-৬। রাসুল (স.) মিরাজ থেকে আসার পর আবু বকরকে কী উপাধিতে ভূষিত করেন?
উত্তর : ‘সিদ্দিক’ উপাধিতে।
প্রশ্ন-৭। হিজরতের সময় রাসুল (স.)-এর সাথি কে ছিলেন?
উত্তর : হজরত আবু বকর (রা.)।
৮। কত নবিদের মধ্যে প্রথম কে ছিল?
উত্তর: ইয়েমেনের আসাদ আনসি এক কত মার মুসায়লামা কার হাতে নিহত হয়?
প্রশ্ন-১০। হজরত উমরের পিতার নাম কী ছিল?
উত্তর : মহাবীর খালিদ ইবন ওয়ালিদের হাতে।
উত্তর: খাত্তাব।
প্রশ্ন-১১। কাদেসিয়া যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ৬৩৭ সালে।
প্রশ্ন-১২। হিমসের যুদ্ধ সংঘটিত হয় কখন?
উত্তর : ৬৩৫ খ্রিষ্টাব্দে ।
১৩। হজরত ওমর কখন জেরুজালেম জয় করেন?
উত্তর : ৬৩৭ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-১৪। ফুসতাত নগরীর গোড়াপত্তন হয় কত সালে?
উত্তর : ৬৪২ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-১৫। সুয়েজ খাল কার নির্দেশে খনন করা হয়?
উত্তর : খলিফা হজরত উমরের।
প্রশ্ন-১৬। খলিফা উমরের আমলে কত প্রকারের রাজস্ব ছিল?
উত্তর : ৬ প্রকারের।
প্রশ্ন-১৭। হজরত উমরের সামরিক জেলাকে কী বলা হতো?
উত্তর : আল-জুন্দ ।
প্রশ্ন-১৮। ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন?
উত্তর : খালিদ বিন ওয়ালিদ।
প্রশ্ন-১৯। হজরত খালিদ বিন ওয়ালিদ কখন মারা যান?
উত্তর : ৬৪২ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-২০ । ‘গনি’ নামে পরিচিত ছিলেন কোন মুসলিম নেতা?
উত্তর : তৃতীয় খলিফা হজরত ওসমান (রা.)।
প্রশ্ন-২১। ‘জুননুরাইন’ কার খেতাব ছিল?
উত্তর : হজরত ওসমান (রা.)-এর।
প্রশ্ন-২২। মারওয়ান কে ছিলেন?
উত্তর : খলিফা ওসমান (রা.)-এর জামাতা ও চাচাতো ভাই।
প্রশ্ন-২৩। “ওসমান হত্যা ছিল গৃহযুদ্ধের বিপদ সংকেতস্বরূপ।”- এটি কার উক্তি?
উত্তর : : ঐতিহাসিক জোসেফ হেল-এর।
প্রশ্ন-২৪ । হজরত আলী (রা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ৬০০ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-২৫ । ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন?
উত্তর : হজরত ওসমান (রা.)।
প্রশ্ন-২৬। হজরত আলীর পিতার নাম কী ছিল?
উত্তর : আবু তালিব ।
প্রশ্ন-২৭। হজরত আলীর ডাক নাম কী ছিল?
উত্তর : আবুল হাসান এবং আবু তোরাব ।
প্রশ্ন-২৮। হজরত আলীর সাথে মুহম্মদ (স.) কার বিয়ে দেন?
উত্তর : নিজ কন্যা ফাতিমার।
প্রশ্ন-২৯ । মহানবি (স.) হজরত আলীর বীরত্বের জন্য কী উপাধি দেন?
উত্তর : ‘আসাদুল্লাহ’ (আল্লাহর সিংহ)।
প্রশ্ন-৩০। হজরত আলীকে ছুরিকাঘাত করে কে?
উত্তর : আবদুর রহমান ইবন মুলজাম খারিজি।
প্রশ্ন-৩১ । খিলাফত শব্দটির উৎপত্তি কোথা থেকে?
উত্তর : খলিফা শব্দ থেকে।
প্রশ্ন-৩২। আল ওয়ার্দীর মতে খলিফা পদের জন্য কয়টি গুণ প্রয়োজন?
উত্তর : ৭টি।
প্রশ্ন-৩৩। “যে বলবে হজরত মুহম্মদ (স.) মারা গেছেন আমি তাঁর শিরশ্ছেদ করব। ” এ ঘোষণা কে দিয়েছিলেন?
উত্তর : হজরত ওমর (রা.)।
প্রশ্ন-৩৪। “খিলাফত প্রশ্নই ছিল ইসলামের প্রথম সমস্যা। এটি অদ্যাবধি একটি জীবন্ত সমস্যা।”- এটি কার উক্তি?
উত্তর : ঐতিহাসিক পি. কে. হিটির।
প্রশ্ন-৩৫। মহানবি (স.)-এর উত্তরাধিকারী নির্বাচনের প্রশ্নে কয়টি দলের উদ্ভদ্ধ হয়?
উত্তর : চারটি।
প্রশ্ন-৩৬। হজরত আবু বকরকে প্রথম খলিফা ঘোষণা দিয়ে কে সর্বপ্রথম তাঁর হাতে বাইয়াত গ্রহণ করেন?
উত্তর : হজরত ওমর (রা.)।
প্রশ্ন-৩৭। ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন?
উত্তর : হজরত ওসমান (রা.)।
প্রশ্ন-৩৮। হজরত ওসমান কত বছর বয়সে খলিফা মনোনীত হন?
উত্তর : ৭০ বছর বয়সে।
প্রশ্ন-৩৯। হজরত ওসমান (রা.) কত তারিখে খলিফা হিসেবে শপথ গ্রহণ করেন।
উত্তর : ১৪ হিজরির ১লা মহররম (৬৪৪ খ্রিষ্টাব্দে)।
প্রশ্ন-৪০। ইসলামের চতুর্থ খলিফা কে ছিলেন?
উত্তর : হজরত আলী (রা.)।
প্রশ্ন-৪১। হজরত আলী (রা.) কত তারিখ খলিফা নির্বাচিত হন?
উত্তর : ২৩শে জুন, ৬৫৬ খ্রিষ্টাব্দে ।
প্রশ্ন-৪২। খুলাফায়ে রাশেদিনের শাসনামল কত বছর ছিল?
উত্তর : ৩০ বছর।
প্রশ্ন-৪৩। হজরত আবু বকরের মা-বাবার দেওয়া নাম কী?
উত্তর : আব্দুল্লাহ।
প্রশ্ন-৪৪। মধুর ব্যবহারের জন্য আবু বকর (রা.)-কে কী বলা হতো?
উত্তর : আতিক।
প্রশ্ন-৪৫। আবু বকরের জন্ম কুরাইশ বংশের কোন গোত্রে?
উত্তর : বনু তাইম গোত্রে ।
প্রশ্ন-৪৬। আবু বকর (রা.)-এর পিতার নাম কী ছিল?
উত্তর : ওসমান (ডাক নাম কাহাফা)।
প্রশ্ন-৪৭। হজরত আবু বকর কিসের ব্যবসায় করতেন?
উত্তর : কাপড়ের ব্যবসায়।
প্রশ্ন-৪৮ । বয়স্কদের মধ্যে সর্বপ্রথম কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন?
উত্তর : হজরত আবু বকর (রা.)।
প্রশ্ন-৪৯। “আবু বকরকে ইসলামের খেদমতের ব্যাপারে কেউ অতিক্রম করতে পারবে না।”- এটি কার মন্তব্য?
উত্তর : হজরত ওমর (রা.)-এর)।
প্রশ্ন-৫০। বিবি আয়েশার পিতার নাম কী?
উত্তর : হজরত আবু বকর।
প্রশ্ন-৫১। হজরত আবু বকর (রা.) উসামার নেতৃত্বে সিরিয়ার সীমান্তে যে সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন তার সৈন্যসংখ্যা কত ছিল?
উত্তর : ৭০০ জন।
প্রশ্ন-৫২। স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কী?
উত্তর : রিদ্দার যুদ্ধ।
প্রশ্ন-৫৩। আসাদ আনসি কখন নবুয়ত দাবি করে?
উত্তর : ৬৩১-৬৩২ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৫৪। ভণ্ড নবি দাবিদার মুসায়লামা কোন গোত্রের লোক ছিল?
উত্তর : বনু হানিফা গোত্রের।
প্রশ্ন-৫৫ । বনু আসাদ গোত্রের ভণ্ড নবির নাম কী ছিল?
উত্তর : তোলায়হা ।
প্রশ্ন-৫৬। হজরত আবু বকর তাঁর সেনাবাহিনীকে কয়টি ভাগে বিভক্ত করেছিলেন?
উত্তর : ১১টি ভাগে।
প্রশ্ন-৫৭। ঐতিহাসিক তাবারি কোন যুদ্ধকে ‘মৃত্যুর বাগান’ বলেছেন?
উত্তর : ইয়ামামার যুদ্ধকে ।
প্রশ্ন-৫৮ । হজরত আবু বকর কত বছর বয়সে মৃত্যুবরণ করেন
উত্তর : ৬২ বছর বয়সে।
প্রশ্ন-৫৯। হজরত ওমর (রা.) কুরাইশ বংশের কোন গোত্রে জন্মগ্রহণ করেন।
উত্তর : আদিয়া গোত্রে।
প্রশ্ন-৬০। হজরত ওমর (রা.) কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ৫৮৩ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৬১। হজরত ওমর কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
উত্তর : ৩৩ বছর বয়সে।
প্রশ্ন-৬২। হজরত ওমর (রা.)-কে রাসুল (স.) কী উপাধি দিয়েছিলেন?
উত্তর : ফারুক ।
প্রশ্ন-৬৩। ব্যাবিলনের যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ৬৩৪ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৬৪ । পারসিকদের সেনাপতি মিহরান কোন যুদ্ধে নিহত হয়?
উত্তর : বুয়ায়েবের যুদ্ধে।
প্রশ্ন-৬৫। কৃষ্ণা ও বসরা নগরী প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ৬৩৮ সালে।
প্রশ্ন-৬৬। নিহাওয়াদের যুদ্ধে পারসিক বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল?
উত্তর : ১,৫০,০০
প্রশ্ন-৬৭। আজনাদাইনের যুদ্ধে মুসলমানদের সৈন্যসংখ্যা কত ছিল?
উত্তর : ৪০,০০০
প্রশ্ন-৬৮ । দামাস্কাস মুসলমানদের অধিকারে আসে কখন?
উত্তর : ৬৩৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে।
প্রশ্ন-৬৯। ইয়ারমুকের যুদ্ধে রোমান সৈন্যদের সেনাপতি কে ছিলেন?
উত্তর : রোমান সম্রাট হিরাক্লিয়াসের ভাই থিওডোরাস।
প্রশ্ন-৭০। ইয়ারমুকের যুদ্ধ কত তারিখে শেষ হয়?
উত্তর : ৬৩৬ খ্রিষ্টাব্দের ২০শে আগস্ট
প্রশ্ন-৭১। জেরুজালেম শহরে প্রবেশের সময় হজরত উমরের উটের পিঠে কে ছিলেন?
উত্তর : হজরত উমরের ভৃত্য।
প্রশ্ন-৭২। হজরত ওমর (রা.) কত সালে মুয়াবিয়াকে সিরিয়ার শাসনকর্তা পদে নিযুক্ত করেন?
উত্তর : ৬৪০ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৭৩। হজরত উমরের আমলে সিরিয়া ও উত্তর আরবে ভয়াবহ দুর্ভিক্ষ ও মহামারি হয়েছিল কত সালে?
উত্তর : ৬৩৮-৩৯ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৭৪। ৬৩৮-৩৯ খ্রিষ্টাব্দের সিরিয়া ও উত্তরবের দুর্ভিক্ষ ও মহামারিতে কত লোক মারা গিয়েছিল?
উত্তর : প্রায় ২৫,০০০ লোক।
প্রশ্ন-৭৫। বাণিজ্য করকে ইসলামি পরিভাষায় কী বলে?
উত্তর : উপুর।
প্রশ্ন-৭৬। বাকা ও ত্রিপোলিতে মুসলিম প্রভুত্ব কায়েম হয় কখন?
উত্তর : ৬৪৩ খ্রিষ্টাব্দে।
প্রশ্ন-৭৭। হজরত উমরের মন্ত্রণা পরিষদের নাম কী ছিল?
উত্তর : মজলিস-উশ-শুরা।
প্রশ্ন-৭৮। হজরত ওমর সাম্রাজ্যকে কতটি প্রদেশে বিভক্ত করেন?
উত্তর : ১৪টি প্রদেশে।
প্রশ্ন-৭৯। হজরত উমরের খেলাফতকালে প্রাদেশিক শাসনকর্তাদের কী বলা হতো?
উত্তর : ওয়ালী।
প্রশ্ন-৮০। হজরত উমরের দিওয়ানুল খারাজ-এর কাজ কী ছিল?
উত্তর : রাজ্যের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ রক্ষা করা।
প্রশ্ন-৮১। হজরত উমরের ভাতাভোগী তালিকা সম্বন্ধে ঐতিহাসিক মুইর-এর মন্তব্য কী?
উত্তর : “এ তালিকা সত দুনিয়ার বুকে তুলনাবিহীন।
প্রশ্ন-৮২। হজরত ওমর তাঁর সাম্রাজ্যকে কয়টি সামরিক জেলায় বিভক্ত করেন?
উত্তর : নয়টি ।
প্রশ্ন-৮৩। হজরত ওমর যে আততায়ীর ছুরিকাঘাতে নিহত হন তার নাম কী?
উত্তর : আবু লুলু ফিরোজ ।
প্রশ্ন-৮৪ । হজরত ওমরকে ছুরিকাঘাতকারী ব্যক্তি কোন ধর্মাবলম্বী?
উত্তর : খ্রিষ্টান পারসিক।
প্রশ্ন-৮৫। হজরত ওমর মৃত্যুর পূর্বে খলিফা নির্বাচনের কী ব্যবস্থা করে যান?
উত্তর : ৬ জনের একটি প্যানেল গঠন করে যান।
প্রশ্ন-৮৬। কোমলতা ও কঠোরতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল কোন খলিফার চরিত্রে?
উত্তর : দ্বিতীয় খলিফা হজরত উমরের চরিত্রে
প্রশ্ন-৮৭। খালিদ বিন ওয়ালিদ কখন ইসলাম গ্রহণ করেন?
উত্তর: হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর।
প্রশ্ন-৮৮। খালিদ মুসলিম বাহিনীর সেনাপতি হন কখন?
উত্তর : ৬২৯ খ্রিস্টাব্দে মুতার যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে।
প্রশ্ন-৮৯। ‘সাইফুল্লাহ’ উপাধিতে ভূষিত করা হয়েছিল কাকে?
উত্তর : হজরত খালিদ বিন ওয়ালিদকে।
প্রশ্ন-৯০। খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার শাসনকর্তা নিযুক্ত হন কখন?
উত্তর : হজরত উমরের খেলাফতকালে।
প্রশ্ন-৯১। হজরত ওসমান (রা.) কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
উত্তর : কুরাইশ বংশের উমাইয়া গোত্রে
প্রশ্ন-৯২। হজরত ওসমানের পিতার নাম কী ছিল?
উত্তর: আফ্ফান।
প্রশ্ন-৯৩। হজরত ওসমান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ৫৭৩ খ্রিষ্টাব্দে
প্রশ্ন-৯৪ । পানীয় জলের কৃপ ‘বীর রুমা’ কত দিরহামে ক্রয় করা হয়েছিল?
উত্তর : ২০,০০০ দিরহামে।
প্রশ্ন-৯৫। মুসলমানদের পানীয় জলের জন্য বীর রুমা ব্রুয় করেছিলেন কে?
উত্তর : হজরত ওসমান (রা.)।
প্রশ্ন-৯৬। তাবুক যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য হজরত ওসমান কী করেছিলেন?
উত্তর : নগদ ১,০০০ দিনার; ১,০০০ উট; ৭০টি মোড়া এবং সেনাবাহিনীর এক-তৃতীয়াংশের ব্যয়ভার বহন করে।
প্রশ্ন-৯৭। হজরত ওসমান কত তারিখে খালিফা নির্বাচিত হন?
উত্তর : ২৪ হিজরির ১লা মহররম।
প্রশ্ন-৯৮। হজরত কত বছর খিলাফত পরিচালনা করেন?
উত্তর : ১২ বছর।
প্রশ্ন-৯৯। স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল কোন খলিফার বিরুদ্ধে?
উত্তর : খলিফা ওসমানের বিরুদ্ধে।
প্রশ্ন-১০০। হজরত ওসমানের বিরুদ্ধে কতজন বিদ্রোহী মদিনায় সমবেত হয়েছিল?
উত্তর : ৭০০ জন ।
প্রশ্ন-১০১। হজরত ওসমানের দ্বাররক্ষী বাহিনীর সদস্যসংখ্যা কত ছিল?
উত্তর : ১৮ জন।
প্রশ্ন-১০২। হজরত ওসমান কত তারিখ শাহাদাত বরণ করেন?
উত্তর : ৩৫ হিজরির ১৮ই জিলহজ (৬৫৬ খ্রিষ্টাব্দ ১৭ই জুন) ।
প্রশ্ন-১০৩। মৃত্যুকালে হজরত ওসমানের বয়স কত ছিল?
উত্তর : ৮২ বছর।
প্রশ্ন-১০৪। মৃত্যুকালে হজরত ওসমানের পাশে কোন স্ত্রী ছিলেন?
উত্তর: নায়লা।
প্রশ্ন-১০৫। রাসুলুল্লাহ (স.) দুই কন্যার বিবাহ দিয়েছিলেন কোন খলিফার সাথে?
উত্তর : হজরত ওসমানের কাছে।
প্রশ্ন-১০৬। হজরত ওসমানের হত্যাকাণ্ড ও তাঁর বিরুদ্ধে বিদ্রোহের ব্যাপারে কাকে দায়ী করা হয় বেশি?
উত্তর : তাঁর জামাতা মারওয়ানকে।
প্রশ্ন-১০৭। হজরত আলী কুরাইশ বংশের কোন গোরে জন্মগ্রহণ করেন?
উত্তর : হাশেমি গোত্রে
প্রশ্ন-১০৮। হজরত আলী (রা.) মুহম্মদ (স.)-এর কেমন আত্মীয় ছিলেন?
উত্তর : চাচাতো ভাই এবং জামাতা।
প্রশ্ন-১০৯। হজরত আলীর মাতার নাম কী ছিল?
উত্তর : ফাতিমা।
প্রশ্ন-১১০। মুহম্মদ (স.)-এর নবুয়ত লাভের সময় হজরত আলীর বহুস কত ছিল?
উত্তর: ১০ বছর।
প্রশ্ন-১১১। ফাতিমার গর্ভে হজরত আলীর কয় সন্তান জন্মেছিল?
উত্তর : পাঁচ সন্তান (তিন পুত্র ও দুই কন্যা) ।
প্রশ্ন-১১২। হজরত ফাতিমা কত বছর বয়সে মারা যান?
উত্তর : ২৯ বছর বয়সে।
প্রশ্ন-১১৩। বদরের যুদ্ধে হজরত আলী দ্বৈত যুদ্ধে কাকে নিহত করেন?
উত্তর : কুরাইশ বীর আমর ইবন-আবুজুদকে।
প্রশ্ন-১১৪ । হুদায়বিয়ার সন্ধির লেখক কে ছিলেন
উত্তর : হজরত আলী (রা.)।
প্রশ্ন-১১৫। হজরত আলী (রা.) কত তারিখ খলিফা নির্বাচিত হন?
উত্তর : ২৩শে জুন, ৬৫৬ খ্রিষ্টাব্দে ।
প্রশ্ন-১১৬। হজরত আলীর খেলাফতকালে কয়টি গৃহযুদ্ধ হয়?
উত্তর : তিনটি ।
প্রশ্ন-১১৭। হজরত আলীর সময়ে সংঘটিত গৃহযুদ্ধগুলো কী কী?
উত্তর : উষ্ট্রের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ ও নাহরাওয়ানের যুদ্ধ।
প্রশ্ন-১১৮। উষ্ট্রের যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়েছিল?
উত্তর : ৬৫৬ সালের ৯ই ডিসেম্বর ।
প্রশ্ন-১১৯। সিফফিনের যুদ্ধ হয় কত তারিখে ?
উত্তর : ৬৫৭ খ্রিষ্টাব্দের ২৬শে জুলাই ।
প্রশ্ন-১২০। সিফফিনের যুদ্ধ কার কার মাঝে সংঘটিত হয়?
উত্তর : হজরত আলী ও মুয়াবিয়ার মাঝে।
শেষকথা হিসেবে বলা যায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো ভালোভাবে আয়ত্ত করা পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অত্যন্ত জরুরি। নিয়মিত অনুশীলন ও সঠিকভাবে পড়াশোনা করলে এই অংশ থেকে সহজেই ভালো নম্বর পাওয়া সম্ভব। আশা করি এই পোস্টে দেওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। আপনার শেখার যাত্রা সহজ করতে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যান।







