ফাগুন মাস কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। কোন মাসে বোনেরা ওঠে কেঁদে?
উত্তর : ফাগুন মাসে বোনেরা ওঠে কেঁদে।
প্রশ্ন ২। ফাগুন মাসে ভাইয়েরা কোথায় নামে?
উত্তর : ফাগুন মাসে ভাইয়েরা পথে নামে ।
প্রশ্ন ৩। ফাগুন মাসে দস্যু কীভাবে আসে?
উত্তর : ফাগুন মাসে দস্যু রথে চড়ে আসে।
প্রশ্ন ৪। ঢাকার রাজপথ কাদের রক্তে রঞ্জিত হয়েছিল?
উত্তর : ঢাকার রাজপথ বাংলার সাহসী সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছিল
প্রশ্ন ৫। বসন্ত ঋতুর প্রথম মাসটির নাম কী ?
উত্তর : বসন্ত ঋতুর প্রথম মাসটির নাম ফাল্গুন।
প্রশ্ন ৬। কারা বারবার সংগ্রামে লিপ্ত হয়েছে?
উত্তর : বাংলার দামাল ছেলেরা বারবার সংগ্রামে লিপ্ত হয়েছে।
প্রশ্ন ৭। ফাগুন মাস আমাদের মধ্যে কী জাগিয়ে দেয়।
উত্তর : ফাগুন মাস আমাদের মধ্যে দুঃখবোধ জাগিয়ে দেয়।
প্রশ্ন ৮। কোন মাস খুব দস্যি?
উত্তর : ফাগুন মাস খুব দস্যি।
প্রশ্ন 9। ফাগুন মাসে হাওয়ায় হাওয়ায় কী ছড়ায়?
উত্তর : ফাগুন মাসে হাওয়ায় হাওয়ায় দীর্ঘশ্বাস ছড়ায়।
প্রশ্ন ১০। বুকের ভেতর কী ওঠে?
উত্তর : বুকের ভেতর শহিদ মিনার ওঠে।
প্রশ্ন ১১। কয়েকজন খোকা কী করল?
উত্তর : কয়েকজন খোকা ফুল ফোটাল রক্ত থোকা থোকা আত্মাহুতি দিল ।
প্রশ্ন ১২। কার দু’চোখ ছলো ছলো?
উত্তর : ফাগুন মাসের দুচোখ ছলো ছলো ।
প্রশ্ন ১৩। বুকের ভেতর ফাগুন কী পোষে?
উত্তর : বুকের ভেতর ফাগুন ভয় পোষে।
প্রশ্ন ১৪। বাংলাদেশের কোথায় রক্ত ঝরে পড়ে?
উত্তর : বাংলাদেশের শহরে গ্রামে চরে রক্ত ঝরে পড়ে।






